শীতেও রাতে ঘাম হয়?

Share

গরমের সময় কিংবা পরিশ্রমের কারণে ঘাম হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু যখন তখন বিনা পরিশ্রমে বা স্বাভাবিক তাপমাত্রায় ঘাম হওয়াটা মোটেই স্বাভাবিক নয়।

অনেকেই রাতে ঘুমানোর সময় প্রচুর ঘাম হওয়ার সমস্যায় ভোগেন। গরম বা গুমোট আবহাওয়া ছাড়া শীতের রাতেও ঘেমে যান। রাতে ঘুমানোর সময় অতিরিক্ত ঘেমে যাওয়া মারাত্মক কিছু রোগের লক্ষণ হতে পারে। যেমন-

১. স্নায়ুর নানা রোগের কারণে অনেক সময় ঘাম বেড়ে যায়।

২. যারা হরমোনের তারতম্যগত সমস্যায় ভূগছেন, তাদের মধ্যে রাতে ঘেমে যাওয়ার সমস্যা দেখা দেয়।

৩. নিম্ন রক্তচাপ হলেও রাতে ঘেমে যাওয়ার সমস্যা দেখা দেয়। যারা ডায়াবেটিসের কারণে ইনসুলিন বা এ জাতীয় অন্যান্য ওষুধপত্র খান, তাদের রাতে হাইপোগ্লিসেমিয়ায় ভুগতে দেখা যায়। যার ফলে অতিরিক্ত ঘাম হতে থাকে।

৪. কয়েক ধরণের ক্যান্সারের কারণে রাতে ঘেমে যাওয়ার সমস্যা দেখা দেয়। যেমন- লিম্ফোমা। অবশ্য ক্যান্সার হলে অতিরিক্ত ঘেমে যাওয়ার পাশাপাশি জ্বর এবং হঠাৎ করেই অতিরিক্ত ওজন কমে যাওয়ার সমস্যায়ও দেখা যায়।

৫. নারীদের মেনোপেজ শুরুর আগে রাতে অতিরিক্ত ঘাম ও হঠাৎ গরম লাগার সমস্যা দেখা দেয়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

20 January 2020

শীতেও রাতে ঘাম হয়?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV