জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

ধনেপাতার অনেক গুণ

Share
Share

শীত আসলে ধনেপাতার কদর বাড়ে। কেননা এই সময়ে ধনেপাতার ঘ্রাণ এবং স্বাদ দুটোই বাড়ে। যদিও সারাবছরই ধনেপাতা পাওয়া যায়। রান্নার স্বাদ বাড়ানো, সালাদ কিংবা চাটনিতে ধনেপাতা সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই ধনেপাতা শুধু যে স্বাদ বাড়ায় তাই নয়, এর অনেক পুষ্টিগুণ রয়েছে। যা আমাদের স্বাস্থ্যের অনেক উপকার করে।

ধনেপাতায় রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা ও ম্যাগনেশিয়ামের মতো বেশ কয়েকটি খনিজ উপাদান। এছাড়া ভিটামিন এ, ফলিক অ্যাসিড এবং ভিটামিন কে-র জোগান দেয় এই পাতা। এই উদ্ভিদ অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিফাংগাল হিসাবে কাজ করে। যে কোন চুলকানি ও চামড়ার জ্বলনে ওষুধের মতো কাজ করে ধনেপাতা।

আসুন জেনে নেওয়া যাক ধনেপাতার উপকারিতা সম্পর্কে…

* ধনেপাতা শরীরের ক্ষতিকারক কোলেস্টেরলকে কমিয়ে উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে। তাই এই পাতা খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কম থাকে।

* যকৃতকে সুস্থ রাখতে এই পাতার জুড়ি নেই। ধনেপাতা হজমে দারুন উপকারী এবং শরীর ঠান্ডা রাখে। তাছাড়া পেট ফাঁপা ও পাকস্থলির বিভিন্ন সমস্যা দূর করে হজমশক্তি বাড়াতেও সাহায্য করে। ধনেপাতা মুখের রুচি বাড়িয়ে ক্ষুধা বৃদ্ধি করে।

* সবুজ এই পাতা ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রা কমায়। তাই ডায়াবেটিস রোগীদের জন্যে ধনেপাতা বিশেষভাবে উপকারী।

* ধনেপাতায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফসফরাস ও ক্লোরিন। এগুলো ত্বক ও চুলের ক্ষয়রোধ করে। শীতে ত্বক সুস্থ ও সতেজ রাখতে ধনেপাতা খেতে পারেন।

* স্মৃতিশক্তি প্রখর এবং মস্তিস্কের নার্ভ সচল রাখে ধনেপাতা। এর ভিটামিন ‘কে’ অ্যালঝেইমার রোগের চিকিৎসায় বেশ কার্যকরী। ধনেপাতায় থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিইনফেকসাস, ডিটক্সিফাইং উপাদান, ভিটামিন ‘সি’ এবং আয়রন গুটিবসন্ত প্রতিকার এবং প্রতিরোধ করে।

* হাড় মজবুত করে ধনেপাতা। এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা বাতের ব্যথাসহ হাড় এবং জয়েন্টের ব্যথা উপশমে দারুন কাজ করে।

* দাঁত মজবুত ও মাড়ির সুস্থতাতেও কাজে আসে ধনেপাতা। ধনেপাতায় থাকা আয়রন রক্তসল্পতা রোধে সাহায্য করে।

* শরীরের কাটা-ছেঁড়া দ্রুত শুকানোর জন্য বেশ উপকার করে ধনেপাতা। দেহের চুলকানি-পাঁচড়ায় ধনেপাতার রস লাগালে তাড়াতাড়ি আরোগ্য লাভ করা যায়।

* প্রচুর পরিমাণে ভিটামিন-এ থাকায় ধনেপাতা চোখের জন্য উপকারী। রাতকানা সহ চোখের অনেক রোগ প্রতিরোধ করে ধনেপাতা।

অতিমাত্রায় খেলে শরীরের কিছু কিছু ক্ষতির কারণও হয় ধনেপাতা। বেশি পরিমাণে ধনেপাতা খেলে অ্যালার্জি, ডায়রিয়া বা পেট খারাপ ও নিম্নরক্তচাপের মতো রোগ দেখা দিতে পারে। তবে পরিমাণ বুঝে খেলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে কিডনি রোগ সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত...

Related Articles

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...