২২ নভেম্বর শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক কমিউনিটি স্বাস্থ্যকর্মী সম্মেলন’

Share

গ্রামীণ জনপদের মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনের ‘আন্তর্জাতিক কমিউনিটি স্বাস্থ্যকর্মী সম্মেলন’। স্বাস্থ্যখাতে অবদান রাখা সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মীদের নিয়ে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্বিতীয় আন্তর্জাতিক কমিউনিটি স্বাস্থ্যকর্মী সম্মেলন’।

আইসিডিডিআর’বির আয়োজনে আন্তর্জাতিক সম্মেলনের এই দ্বিতীয় আসরে বিশ্বের ৩৫টি দেশের বিশেষজ্ঞ প্রতিনিধিরা অংশ নেবেন। ব্র্যাকের স্কুল অব পাবলিক হেলথ এবং সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশ এই আয়োজনের সহযোগী।

মঙ্গলবার রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

https://www.youtube.com/watch?v=Oyn3_d6WqBo

তিনি বলেন, আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর রাজধানীর হোটেল সোনারগঁওয়ে সকাল থেকে সন্ধ্যাব্যাপী এই সম্মেলন চলবে। বিশ্বের ৩৫টি দেশের দেড়শ জন বিশেষজ্ঞসহ মোট ৪০০ জন বিশেষজ্ঞ অতিথি সম্মেলনে অংশ নিচ্ছেন। তারা ৯০টি সেশনে ভাগ হয়ে বিভিন্ন আলোচ্য বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করবেন। বিশ্বের ৩৫ দেশ থেকে প্রাপ্ত ২৩২ গবেষণা সারসংক্ষেপের (অ্যাবস্ট্র্যাক্ট) মধ্যে থেকে ১৪১ মৌখিক ও পোস্টার উপস্থাপনার জন্য নির্বাচিত হয়েছে। ১১ স্বল্প ও মধ্যম আয়ের দেশ থেকে ২০ জন নবীন গবেষক বৃত্তির জন্য মনোনীত হয়েছেন।

কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের নিয়ে বিশ্বে এটি দ্বিতীয়বারের মতো কোনো সম্মেলন। প্রথম সম্মেলন হয়েছিল ২০১৭ সালে উগান্ডার রাজধানী কাম্পালায়। বাংলাদেশে থেকে একটি প্রতিনিধি দল সেই সম্মেলনে অংশ নিয়েছিল।

এ বছর সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কমিউনিটি স্বাস্থ্য কর্মীদের সম্ভাবনা’।

https://www.facebook.com/Shastho.TV/videos/586648032140620/

১৯২০ সাল থেকে চীনে জনপদের স্বাস্থ্যকর্মীরা জন্ম-মৃত্যু নিবন্ধন, টিকাদান ও অন্যান্য প্রথামমিক স্বাস্থ্য সেবার কাজ শুরু করে। বাংলাদেশেও কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের তৎপরতা অনেক পুরোনো। বর্তমানে সরকারের কমিউনিটি ক্লিনিক, ভ্যাকসিনেশন, পরিবার পরিকল্পনা কর্মসূচিসহ আরও অন্যান্য প্রকল্পে প্রায় ৮০ হাজার কমিউনিটি স্বাস্থ্যকর্মী কাজ করছে। এর বাইরে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মসূচির অধিনে রয়েছে প্রায় এক লাখ কমিউনিটি স্বাস্থ্যকর্মী।

সম্মেলন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে ওয়েবসাইট থেকে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

13 November 2019

২২ নভেম্বর শুরু হচ্ছে 'আন্তর্জাতিক কমিউনিটি স্বাস্থ্যকর্মী সম্মেলন'

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV