জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

শীতের যে সবজি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে

Share

শীতের সবজি মটরশুঁটি সহজে পাওয়া যায় হাতের কাছে। আপনি জানেন কী? এই মটরশুঁটিতে রয়েছে অনেক ঔষধি গুণ। মটরশুঁটি নিয়ন্ত্রণে রাখতে পারে আপনার শরীরে রক্তশর্করার মাত্রা।

টাইপ-২ ডায়াবেটিস শরীরের রক্তে চিনির প্রক্রিয়াকে প্রভাবিত করে। এই অবস্থায় রোগীর শরীর ইনস্যুলিন হরমোন তৈরি করে না বা এটি ইনস্যুলিনের প্রভাবকে প্রতিরোধ করে। ফলে শরীরে রক্তের শর্করা নিয়ন্ত্রণে অক্ষম হয়ে যায়।

টাইপ-২ ডায়াবেটিসের কিছু লক্ষণ হলো অত্যধিক তেষ্টা পাওয়া, বারে বারে প্রস্রাব পাওয়া, ক্ষুধা, ক্লান্তি ও ঝাপসা দৃষ্টি দেখা।

টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি, যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

সবুজ মটরশুঁটি ডায়াবেটিস আক্রান্তদের জন্য উপকারী। মটরশুঁটি শীতকালীন সবজি হলেও সারা বছর ধরেই পাওয়া যায়।

ডায়াবেটিসের জন্য সবুজ মটরশুঁটির উপকারিতা…

আসুন জেনে নিই টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য সবুজ মটরশুঁটির উপকারিতা-

ক্যালোরি কম:

মার্কিন যুক্তরাষ্ট্র কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সবুজ মটরশুঁটির ১০০ গ্রাম অংশে কেবল ৮০ ক্যালোরি রয়েছে। ডায়াবেটিসের জন্য নিম্ন ক্যালোরি খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বেশি তাতে। ডায়াবেটিসের ওজন বৃদ্ধি রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তোলে।

পটাশিয়াম সমৃদ্ধ:

পটাশিয়ামের অভাব হলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। সবুজ মটরশুঁটির ১০০ গ্রামে ২৪৪ মিলিগ্রাম পটাশিয়াম, যা ডায়াবেটিসের জন্য ভালো।

প্রোটিন সমৃদ্ধ:

ইউএসডিএ তথ্য অনুযায়ী, সবুজ মটরশুঁটির ১০০ গ্রাম অংশে ৫ গ্রাম প্রোটিন থাকে। প্রোটিন এমন একটি পুষ্টি, যা বারে বারে খিদে পাওয়া প্রতিরোধ করতে পারে।

ফাইবার সমৃদ্ধ:

সবুজ মটরশুঁটির ১০০ গ্রাম অংশে ১৪ গ্রামের কার্বোহাইড্রেট রয়েছে, যার মধ্যে রয়েছে ৫ গ্রাম ফাইবার। ফাইবার সম্ভবত ডায়াবেটিসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টি। এই পুষ্টি রক্ত শর্করার মাত্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

07 November 2019

শীতের যে সবজি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV