বিএসএমএমইউ’র মেডিকেল অফিসার নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ

Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর মেডিকেল অফিসার নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। আজ রোববার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে আরও বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর নির্বাচনী বোর্ডের সুপারিশক্রমে এবং গতকাল শনিবার (২ নভেম্বর) সিন্ডেকেটের সিদ্ধান্ত ও অনুমোদন অনুযায়ী নিম্নলিখিত প্রার্থীগণকে মেধার ভিত্তিতে রুল নম্বরের ক্রমানুসারে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হলো।

প্রসঙ্গত, গত ১২ মে বিএসএমএমইউর মেডিকেল অফিসার ও মেডিকেল অফিসার (ডেন্টাল সার্জারি) পদে নিয়োগে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় এক পদের জন্য চারজন পাস করেন। এ হিসাবে ৭১৯ জন মেডিকেল অফিসার ও ডেন্টালের ৮১ জন মিলে মোট ৮২০ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

কিন্তু পরীক্ষায় দুর্নীতি, অনিয়ম, স্বজন প্রীতির অভিযোগে তা বাতিল ও পুনঃপরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলন শুরু করেন ‘সুযোগবঞ্চিত’ চিকিৎসকরা।

এ সংক্রান্ত নির্দেশনা চেয়ে গত ১৯ মে আলাদা দুটি রিট দায়ের করেন পরীক্ষায় অংশ নেয়া চিকিৎসকরা। এর পরিপ্রেক্ষিতে মেডিকেল অফিসার নিয়োগের মৌখিক পরীক্ষায় স্থগিতাদেশ দেয় আদালত। পরে চেম্বারজজ ওই আদেশে স্থিতিবস্থা জারি করলে আবারও মৌখিক পরীক্ষা শুরু হয়।

উল্লেখ্য, এর আগে মেডিকেল অফিসার পদে নিয়োগের লিখিতপরীক্ষা দুইবার স্থগিত করে বিএসএমএমইউ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

03 November 2019

বিএসএমএমইউ’র মেডিকেল অফিসার নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV