খাদ্য ও পুষ্টি

ত্বকের জন্য মধু

Share
Share

শীতের সময় ত্বক থেকে ঘাম ও তেল নিঃসরণের পরিমাণ কমে যায়। ফলে ত্বকে ধুলোবালি, নোংরা জমতে শুরু করে। ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। এই সময় ত্বকের বিশেষ যত্নের প্রয়োজন। ত্বকের যত্নে মধু ব্যবহার করতে পারেন। মধু খুব ভালো প্রাকৃতিক ময়েশ্চারাইজার। ত্বক সুস্থ ও সুন্দর রাখতে কিভাবে মধু ব্যবহার করবেন, জানাচ্ছেন ফ্লেয়ার বিউটি সেলুনের শারমিন শহিদ
ত্বকের পরিচর্যায় বিভিন্ন ফেসপ্যাক তৈরি করতে মধু ব্যবহার করতে পারেন।

জেনে নিন মধু দিয়ে কিভাবে ফেসপ্যাক তৈরি করবেন_
ত্বক উজ্জ্বল করতে কয়েকটি বাদাম পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন। বাদাম পেস্ট করে এর সঙ্গে মধু মিশিয়ে নিন। ভালো করে মুখে লাগান। ১৫-২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক সপ্তাহে তিন দিন ব্যবহার করুন।

মুখের বলিরেখা ও দাগ দূর করতে ময়দা আর মধু পানি দিয়ে মিশিয়ে ভালো করে মুখে লাগান। শুকিয়ে গেলে অল্প পানি দিয়ে ভিজিয়ে ভালো করে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন। একদিন পর পর করতে পারেন।

– তৈলাক্ত ত্বকের জন্য শসা রস করে তার সঙ্গে মধু, লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। তুলার প্যাড দিয়ে মুখে লাগিয়ে অপেক্ষা করুন ৩০ মিনিট। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

– মুখের মরা কোষ (ডেড সেল) দূর করতে প্রয়োজন স্ক্রাব। নিজেই তৈরি করে নিন স্ক্রাব। চালের গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে স্ক্রাব হিসেবে মুখটা ভালো করে ম্যাসাজ করুন। যখন ত্বক শুষ্ক লাগবে তখন হালকা গরম পানি দিয়ে মুখটা ধুয়ে নিন। সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন।
– ত্বকের ময়েশ্চারাইজারের জন্য এক চা চামচ মধুর সঙ্গে দুই চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। মধু ও লেবুর এই প্যাক ত্বকের রোদে পোড়া ভাব দূর করে।

– এক টেবিল চামচ মধুর সঙ্গে ১৫ ফোঁটা কমলার রস, এক টেবিল চামচ ওটস, এক টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বকে সতেজতা ফিরে আসবে।
– পেঁপের এনজাইম ত্বক পরিষ্কার করে। এক চা চামচ দইয়ের সঙ্গে এক চা চামচ মধু, তিন চা চামচ ওটমিল, শসা ও পেঁপের পাল্প মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের কালচে ভাব দূর হবে। সপ্তাহে তিন দিন ব্যবহার করুন।

-বাইরে রোদ থেকে ফিরে মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে মধু ও আটা দিয়ে একটি প্যাক বানিয়ে মুখে ১০ মিনিট রেখে পানি দিয়ে ধীরে ধীরে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে দাগ থাকবে না।
-আপেলের সঙ্গে মধু মিশিয়ে লাগালে রোদে পোড়া ভাব কমে যায়।

টিপস
– ভালো মানের মধু কিনুন।
– মধু অনেক দিন ঘরে থাকলে গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই একসঙ্গে বেশি মধু কিনবেন না।
– মধু রেফ্রিজারেটরে রাখলে গুণাগুণ নষ্ট হয়ে যায়।
– ত্বকে এলার্জি থাকলে মধু ব্যবহার না করাই ভালো। র‌্যাশ হতে পারে।
– এক গ্লাস কুসুম গরম পানিতে এক চামচ মধু প্রতিদিন খেলে ঠাণ্ডা সমস্যা হবে না, ত্বকের ময়েশ্চার বজায় থাকবে।

Share

Don't Miss

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের ভ্যাকসিন দিতে হবে।...

যত বেশি পেশি, তত তরুণ মস্তিষ্ক : গবেষণায় নতুন তথ্য

বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, শরীরে পেশির পরিমাণ বেশি এবং পেটের ভেতরের লুকানো মেদ কম থাকলে, মস্তিষ্কের জৈবিক বয়স কম হওয়ার সম্ভাবনা থাকে। নতুন...

Related Articles

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...

লিভারের জন্য সবচেয়ে ক্ষতিকর একটি খাবার, কী সেটি?

লিভার ভালো রাখার জন্য মানুষ কত কিছুই না করে থাকেন। কেউ তেল...

শীতের শুরুতে রোগ প্রতিরোধে কার্যকর আদা-লেবুর চা

শীতের সময় ঘনিয়ে আসছে, সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ-আশঙ্কা। ফলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা...

মায়ের বুকের দুধ বাড়াতে কার্যকর কিছু খাবার

মায়ের দুধই নবজাতকের জন্য সবচেয়ে আদর্শ খাদ্য। অনেক মা দুধ কম হওয়ায়...

যে খাবারে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমবে

আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পায়ের আঙুলে ব্যথা কিংবা হাতের আঙুল...

শাহরুখ খান নিজেকে ফিট রাখতে খান এই চার খাবার, জেনে নিন গুণাগুণ

আগামী ২ নভেম্বর ৬০ বছর পূর্ণ করতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।...

মরিচ কি স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

এমন অনেকেই আছেন যারা ঝাল মরিচ খেতে পছন্দ করেন। আবার অনেকে বলেন,...