স্বাস্থ্য সংবাদ

কোভিডে আক্রান্ত রোগীদের নিয়ে নতুন তথ্য দিলো বৃটেনের বিজ্ঞানীরা

Share

কোভিডে আক্রান্ত রোগীদের নিয়ে নতুন তথ্য দিয়েছে বৃটেনের একদল বিজ্ঞানী। তারা বলছেন, কোভিডের সংক্রমণ মস্তিষ্কের ‘নিয়ন্ত্রণ সেন্টারে’ গুরুতর প্রদাহ সৃষ্টি করতে পারে। ফলত রোগী দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট, ক্লান্তিসহ নানা জটিল রোগে আক্রান্ত হতে পারেন। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান।

এতে বলা হয়, মহামারির প্রাথমিক সময়ে কোভিডে আক্রান্ত ৩০ জন রোগীর এমআরআই স্ক্যান করে এ তথ্য জানতে পেরেছে বিজ্ঞানীরা। তারা বলছেন, রোগীর শরীরে ভ্যাকসিন প্রয়োগের আগে তাদের মস্তিষ্কে প্রদাহের লক্ষণ পাওয়া গেছে। যার ফলে কোভিডে আক্রান্ত রোগীর শ্বাস-প্রশ্বাস, হৃদস্পন্দন এবং রক্তের মতো শরীরের গুরুত্বপূর্ণ উপাদানেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। স্ক্যানের কপি পরীক্ষা-নিরীক্ষা করে বিজ্ঞানীরা বলেছে, গুরুতর কোভিড সংক্রমণ মস্তিষ্কের ইমিউন সিস্টেমকে উস্কে দিতে পারে, যাতে ব্রেইনস্টেমের দৈর্ঘ বাড়তে পারে।

হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কয়েক মাস পরেও রোগীরা এমন সমস্যা টের পেতে পারেন। এ বিষয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নিউরোবায়োলজিস্ট ড. ক্যাটারিনা রুয়া বলেছেন, আমরা শ্বাস-প্রশ্বাসের সাথে যুক্ত মস্তিষ্কের যে অংশগুলো পরীক্ষা করেছি তাতে দেখা যাচ্ছে কোভিড-১৯ মহামারিতে আক্রান্ত রোগীর মস্তিষ্কে প্রদাহের সম্ভাবনা রয়েছে। যার ফলে রোগীর শ্বাসকষ্ট সহ আরও বেশ কয়েকটি রোগে আক্রান্ত হতে পারেন। কোভিড বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়ার আগেই গবেষক এবং জনস্বাস্থ্য কর্মকর্তারা এই প্রকল্পটি চালু করেছিলেন।

কোভিডের চরম মুহূর্তে বৃটেন এবং স্কটল্যান্ডের ২০ লাখের বেশি মানুষ এতে আক্রান্ত হন। এছাড়া বিশ্বব্যাপী কোভিডের শিকার হন লাখ লাখ মানুষ। এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছিল। কোভিডে আক্রান্ত অনেকেই শ্বাসকষ্ট এবং ক্লান্তির কথা জানিয়েছেন। রোগীর এসব লক্ষণের জন্য মস্তিষ্কের প্রদাহ দায়ী হতে পারে বলে মনে করছেন চিকিৎসা বিজ্ঞানীরা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

10 October 2024

কোভিডে আক্রান্ত রোগীদের নিয়ে নতুন তথ্য দিলো বৃটেনের বিজ্ঞানীরা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV