জেনে রাখুন, সুস্থ থাকুনরোগ ও সমস্যা

বসন্তের বাতাসে ভেসে বেড়াচ্ছে চিকেন পক্সের ভাইরাস

Share
Share

বসন্তের শেষেই গ্রীষ্ম এসে হাজির হবে। শীতকাল শেষ হতে এখনো বাকি মাসখানেক। এরই মধ্যে গরমের আবির্ভাব ঘটেছে। এসময় শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়।

সর্দি কাশি ও জ্বর এসময় সাধারণ বিষয়। ছোট থেকে বড় সবাই এসবে ভুগে থাকেন। তবে বসন্তে চিকেন পক্স হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ এসময় বাতাসে ভেসে বেড়ায় ভেরেসেলা জোস্টার ভাইরাস। যা পক্সের জন্য দায়ী।

শুধু বসন্তেই নয়, বছরের যে কোনো সময়ও এই রোগটি হতে পারে। তবে বছরের প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই রোগের প্রকোপ বেড়ে যায়। আবহাওয়ার পরিবর্তনের কারণেই এই রোগটি হানা দেয় শরীরে।

চিকেন পক্সে আক্রান্ত হওয়ার লক্ষণ

প্রাথমিক ভাবে জ্বর হয়। ক্রমশ জ্বরের মাত্রা বাড়তে থাকে। পাশাপাশি শরীর ব্যথা ও ফুসকুড়ি বের হয় সঙ্গে চুলকানি। প্রথমে পেটে বা পিঠে এরপর মুখে এভাবে পুরো শরীরে ফুসকুড়ি ছড়িয়ে পড়ে। এসব ফুসকুড়ি ফোস্কার মতো আকার নেয় এরপর পুঁজের মতো হয়। ৭ থেকে ১০ দিন পর থেকে তা শুকাতে থাকে। চিকেন পক্সে শরীর অত্যন্ত দুর্বল হয়ে পরে।

পক্স বা গুঁটিবসন্ত রোগটি ছোঁয়াচে ধাঁচের। দ্রুত আক্রান্ত ব্যক্তি থেকে আশেপাশের মানুষের দেহে রোগটি ছড়িয়ে পরে। সাধারণত আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা থুতুর সঙ্গে ভাইরাসটি ছড়ায়। এমনকি আক্রান্ত রোগীর সংস্পর্শে এলেও পক্স ছড়াতে পারে। এই ভাইরাসটি শরীরে প্রবেশের অন্তত ১৪ থেকে ২১ দিনের মধ্যে লক্ষণগুলো দেখা দিতে শুরু করে।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার...

ইচ্ছেমতো ওষুধ নয়

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে...

ওষুধ সেবনে যেসব ভুলে হতে পারে ভয়াবহ বিপদ

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। তবে চিকিৎসকের পরামর্শ...

পুরুষদেরও মেনোপজ হয়, কত বয়সে জানেন? লক্ষণ কী কী

‘মেনোপজ’ বা ঋতুবন্ধ শব্দটা শুনলেই মাথায় আসে মহিলাদের কথা! তবে পুরুষেরও যে...

বাংলাদেশ ওরাল হাইজিন দিবস দাঁতের যত্নে যা জানবেন

‘বাংলাদেশ ওরাল হাইজিন ডে’ প্রতিবছরের ২০ নভেম্বর পালন করা হয়। ২০২১ সাল...