শিশুকে সুস্থ রাখে রুপার চামচ

Share

এটা ঠিক যে রুপার চামচ দিয়ে খাওয়া একটা রাজকীয় ভাবই নিয়ে আসে। তবে প্রাচীনকাল থেকে শিশুকে রুপার চামচ বা পাত্রে খাওয়ানোতে যে একটা স্বাস্থ্যকর গোপন সূত্রও জড়িত, তা হয়তো সবাই জানে না।

রুপার চামচে ছোট্ট শিশুকে তার প্রথম খাবার খাওয়ানোর প্রথাও প্রচলিত আছে অনেক সমাজে। ধাতু হিসেবে রুপার চামচ বা থালা বাসন শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করে বলেই প্রাচীনকাল থেকে মেনে আসছেন চিকিৎসকরা। তাহলে চলুন জানি রুপার চামচ বা থালাবাসন কতোটা স্বাস্থ্যকর।

রোগ প্রতিরোধ করে
রুপার থালাবাসন ও চামচ শিশুর বিপাক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া এটা যুগ যুগ ধরে প্রমাণিত হয়েছে যে রুপার থালাবাসন অনেক রোগও প্রতিরোধ করে।

মৌসুমী রোগ দূর করে
ধাতব প্রকৃতিতে রুপা ঠান্ডা হলেও এতে এমন সব উপাদান থাকে যা মৌসুমী রোগ থেকে শিশু ও সব বয়সি মানুষকে দূরে রাখে। গবেষণায় দেখা গেছে, রুপার পাত্রে পানি পান করলে শিশুরা মৌসুমী অনেক রোগ থেকে রক্ষা পায়।

পানি বিশুদ্ধ রাখে
রুপার পাত্রে পানি রাখলে, রুপাতে থাকা মিনারেল পানিকে বিশুদ্ধ করে ও বেশ কিছু দূষণ দূর করে। তাই রুপার পাত্রে সব সময় পানি পান করা স্বাস্থ্যকর।

মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
হাজার বছর আগে থেকে আয়ুর্বেদিক চিকিৎসায় রুপার নির্যাস ব্যবহার করা হয়। এতে দেখা গেছে রুপা শুধু স্বাস্থ্য ভালোই রাখে না, পাশাপাশি বাড়ন্ত বয়সে মস্তিষ্কের কর্মক্ষমতাও বাড়ায়। তাই শিশুদেরকে রুপার পাত্র-থালাবাসন ও চামচে খাওয়ানো স্বাস্থ্যকর বলেই দাবি করেন আয়ুর্বেদিক চিকিৎসকরা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

13 January 2020

শিশুকে সুস্থ রাখে রুপার চামচ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV