জেনে রাখুন, সুস্থ থাকুনরোগ ও সমস্যা

শিশুর কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের ঘরোয়া উপায়

Share

নবজাতক থেকে দুই বছর বয়সী শিশুদের মায়ের বুকের দুধ সবচেয়ে আদর্শ খাবার। এটি খুব সহজেই হজম হয়ে যায়। তবে যে শিশুরা বুকের দুধ খায় না সেসব শিশুদের ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এসময় আপনার বাচ্চার কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। তবে আতঙ্কিত না হয়ে ঘরেই এর সমাধান করতে পারেন। জেনে রাখুন কী করবেন-

জেনে নিন শিশুর কোষ্ঠকাঠিন্যের লক্ষণগুলো-

> পেট শক্ত হয়ে থাকা
> শক্ত ও নুড়িযুক্ত মলত্যাগ
> খাবারে অরুচি
> মলের সঙ্গে রক্ত পড়া

ব্যায়াম করান
প্রাপ্তবয়স্কদের মতো শিশুরও অন্ত্রের ব্যায়াম প্রয়োজন এসময়। এজন্য শিশুকে শুইয়ে দিয়ে পা দুটি সাইকেল চালানোর মতো করে ব্যায়াম করান। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকাংশে কমে যায়।

উষ্ণ গরম পানিতে গোসল
শিশুর পেট শিথিল করতে এবং হজমের সমস্যা এড়াতে উষ্ণ গরম পানিতে গোসল করান। এতে করে আপনার শিশুর কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে স্বস্তি পেতে পারে।

খাবারে পরিবর্তন আনুন
অনেক সময় শিশুদের বাড়তি যে খাবারগুলো দেয়া হয় তার থেকেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তাই এসময় ফাইবারযুক্ত খাবার দিতে পারেন। সঙ্গে বুকের দুধ খাওয়ান।

শিশুকে হাইড্রেট রাখুন
নবজাতকদের ক্ষেত্রে সাধারণত মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো তরলের প্রয়োজন হয় না। তারপরও সামান্য পানি খাওয়াতে পারেন। ছয় মাস বা তার বেশি শিশুকে এসময় ফলের রস দিতে পারেন।

ম্যাসেজ
শিশুর পেটে ম্যাসেজ করা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। ঘড়ির কাঁটার মতো বৃত্তাকারে শিশুর পেটে ম্যাসাজ করুন। বিশেষ করে নাভির চারপাশে এভাবে ম্যাসাজ করতে থাকুন।

কখন ডাক্তারের কাছে যাবেন?

> মলের সঙ্গে রক্ত থাকলে

> পেটে জ্বালাপোড়া বলে মনে হলে

> মলত্যাগ করার সময় কাঁদলে

> শিশুর পেটে ব্যথা হলে

> উপরের প্রতিকারগুলোর কোনোটিই কাজ না করলে

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

11 January 2020

শিশুর কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের ঘরোয়া উপায়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV