জেনে রাখুন, সুস্থ থাকুন

মায়ের গর্ভে শিশু প্রতিবন্ধী হওয়ার কারণ ও করণীয়

Share
Share

অনেক সময় দেখা যায় দুর্ভাগ্যবশত অনেকের প্রতিবন্ধী সন্তান জন্ম হয়ে থাকে। যা একদমই অনাকাঙ্ক্ষিত। কারণ কেউ চায় না তার তার সন্তানটি কোনো প্রকার ত্রুটি নিয়ে পৃথিবীতে আসুক।

অটিজম বা প্রতিবন্ধী কী কারণে হয় এটি সুনির্দিষ্ট করে বলা কঠিন। তবে প্রতিবন্ধী সন্তান জন্ম নেয়ার কিছু সাধারণ কারণ রয়েছে। নানান কারণে শিশু অটিস্টিক হতে পারে। এর মধ্যে কিছু জেনেটিক এবং কিছু পারিপার্শ্বিক কারণ রয়েছে।

চলুন জেনে নেয়া যাক প্রতিবন্ধী সন্তান জন্ম নেয়ার কিছু কারণ-

> বিভিন্ন জেনেটিক ডিজঅর্ডারে অটিজম দেখা দিতে পারে। এর মধ্যে রেট সিনড্রোম, ফ্রেজাইল এক্স সিনড্রোম, ডাউন সিনড্রোম, নিউরাল টিউব ডিফেক্ট বা অনাকাঙ্ক্ষিত জেনেটিক মিউটেশন উল্লেখযোগ্য।

> বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে- গর্ভাবস্থায় ভাইরাস সংক্রমণ, ক্ষতিকর ওষুধ সেবন, গর্ভস্থ জটিলতা, পরিবেশ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ বা রেডিয়েশনের প্রভাবে অনেক সময় গর্ভস্থ ভ্রুণের মস্তিষ্ক বিকাশ বাধাপ্রাপ্ত হয়ে অটিজম হতে পারে। তাছাড়া গর্ভাবস্থায় মায়েদের রক্তক্ষরণ, অনিয়ন্ত্রিত ডায়বেটিস, হাই প্রেশারের জন্যও নবজাতকের অটিজম দেখা দিতে পারে।

> কোনো ধরনের ভ্যাক্সিনের প্রভাবে শিশুদের অটিজম হবার প্রমাণ পাওয়া যায়নি।

> অটিজম ছেলে সন্তানদের মধ্যে বেশি দেখা যায়। পরিবারের একটি সন্তানের অটিজম হলে পরবর্তী সন্তানের অটিজম হবার আশংকা বেশি থাকে। কখনো কখনো অটিস্টিক শিশুদের মা বা বাবার আচার আচরণেও কিছুটা অসামঞ্জস্য থাকা বিচিত্র নয়।

> সময়ের আগেই জন্ম নেয়া নবজাতকের যাকে প্রি-টার্ম বেবী বলে তাদের মধ্যে অনেক সময় অটিজম হবার আশংকা বেড়ে যায়।

> তাছাড়া মা বা বাবার অত্যাধিক অল্প বয়স কিংবা অত্যাধিক বয়সে জন্ম নেয়া সন্তানদের মধ্যে অনেক সময় অটিজম বেশি দেখা দেয়।

প্রতিকার
গর্ভাবস্থায় নানান জটিলতায় অটিজম হওয়ার শংকা বেড়ে যায় বলে গর্ভাবস্থায় মায়েদের সুষম খাবার, পর্যাপ্ত বিশ্রাম, মস্তিষ্কের বিকাশে সহায়ক নানান রকম ভিটামিন মিনারেল সেবন, যেমন ফলিক এসিড, আয়রন, নুন্যতম চারবার শারীরিক চেক আপ ও প্রাতিষ্ঠানিক ডেলিভারির মাধ্যমে নবজাতকের অটিজম হবার আশংকা বহুলাংশে কমানো যায়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

১১ জানুয়ারি ২০২০

মায়ের গর্ভে শিশু প্রতিবন্ধী হওয়ার কারণ ও করণীয়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV