সজনে পাতায় দূর হবে ব্রণ

Share

ত্বকের সমস্যায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে সব থেকে বিরক্তিকর সমস্যা হচ্ছে মুখের ব্রণ ও বলিরেখা। এগুলো ত্বকের বারোটা বাজানোর সঙ্গে সঙ্গে সৌন্দর্যেরও ব্যাঘাত ঘটায়। তবে এই সমস্যার একমাত্র সমাধান সজনে পাতা। সজনে ডাঁটার পুষ্টিগুণ সম্পর্কে সবারই জানা। কিন্তু ত্বকের যত্নেও সজনের গুণ সম্পর্কে অনেকেরই অজানা।

আসুন জেনে নেয়া যাক ত্বকের যত্নে সজনে পাতার ব্যবহার সম্পর্কে..

তৈরি ও ব্যবহার পদ্ধতি :

প্রথমে সজনে পাতা রোদে ভালোভাবে শুকিয়ে নিন। এরপর রোদে শুকানো সজনে পাতা ভালো করে গুঁড়া করে নিন। একটি পাত্রে আধা টেবিল চামচ সজনে গুঁড়ার সঙ্গে এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ গোলাপজল এবং আধা টেবিল চামচ লেবুর রস যোগ করুন। বেশি ঘন মনে হলে সামান্য পানি দিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন। এবার এই ফেস প্যাকটি মুখে লাগিয়ে রাখুন ১০ মিনিট। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এর ব্যবহারে খুব দ্রুতই ব্রণ ও বলিরেখার হাত থেকে রেহাই পেয়ে যাবেন।

ত্বকের যত্নে সজনে পাতার উপকারিতা :

* সজনে পাতার গুঁড়া ত্বকের বলিরেখা দূর করে।

* ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে মসৃণ ও সুন্দর করে।

* ত্বকের কালচে ছোপ দূর করে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

25 September 2019

সজনে পাতায় দূর হবে ব্রণ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV