নির্বাচিত

জাতীয় ঔষধ নীতি -২০০৫ ( খণ্ড – ১)

Share

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

রেজিস্টার্ড নং ডি এ ১ ২০০৫ সনের ১৮ নং
বাংলাদেশ গেজেট
কর্তৃপক্ষ কতৃক প্রকাশিত
পৃষ্ঠা ৪৪০-৪৫৩ বৃহস্পতিবার , মে ৫, ২০০৫ ১ম খন্ড

জাতীয় ঔষধ নীতি ২০০৫

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়
জনস্বাস্থ্য – ১ শাখা
তারিখ ১৮ এপ্রিল ২০০৫
নং জনস্বাস্থ্য ১, ঔষধ ২২/২০০৪/১৫৪ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীসভার অনুমোদনক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় নিম্নে বর্ণিত জাতীয় ঔষধ নীতি প্রদান করিল :

প্রস্তাবনাঃ
স্বাধীনতা অর্জনকালে এবং এর অব্যহিত পরে বাংলাদেশে ঔষধ ও স্বাস্থ্যখাতে যে শোচনীয় অবস্থা বিদ্যমান ছিল তার প্রতিকার সাধনের লক্ষ্যে এবং ক্রয়সাধ্য মূল্যে উন্নতমানের অত্যাবশ্যকীয় ঔষধসমুহের পর্যাপ্ত সরবরাহ ও সহজলভ্যতা নিশ্চিত করার জন্য ১৯৮২ সালে একটি জাতীয় ঔষধ নীতি (NDP) প্রনয়ন করা হয়। এই জাতীয় ঔষধ নীতির নির্দেশনাসমুহের অনুকরনে একই বছর তৎকালীন সরকার কতৃক একটি ঔষধ (নিয়ন্ত্রন) অধ্যাদেশ জারি করা হয় । সারা বিশ্বে প্রশংসিত হওয়া উক্ত দুটি জাতীয় দলিল স্থানীয় ঔষধ শিল্পের দ্রুত উন্নয়ন এবং দেশের ঔষধ শিল্পখাতে ক্রমাগত উন্নতি সাধন উৎকর্ষতা অর্জনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে । নিম্নে বর্ণিত তথ্যসমূহ থেকে একথা স্পষ্টরূপে প্রতিপাদ হয়।
* এলোপ্যাথিক, ঐতিহ্যগত ও সম্পূরক বিকল্প ওষুধসমুহের স্থানীয় উৎপাদন উল্লেখযোগ্য পরিমানে বৃদ্ধি পেয়েছে ।
* সকল প্রকার অনুমোদিত ওষুধের স্থানীয় উৎপাদনের পরিমান বৃদ্ধি পাওয়ার ফলে অত্যাবশ্যকীয় ওষুধসমুহের লভ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, আর্থিক মূল্যে যার পরিমান ১৯৮১ সালে ছিল ১৭৩ কোটি টাকা ও ২০০২ সালে দাড়িয়েছে প্রায় ৮১০০ কোটি টাকাতে ।
* স্থানীয় কোম্পানীগুলো তাদেও উৎপাদন অংশ ১৯৭০ সালের ৩০% থেকে ২০০২ সালে ৮০% এর অধিক বৃদ্ধি করেছে ।
* ওষুধের মূল্য ভোক্তার মূল্য সূচকের ১৭৯% এর তুলনায় মাত্র ২০% বৃদ্ধি পেয়ে (প্রকৃতপক্ষে বাসত্দব অর্থে মূল্যহ্রাস ঘটে) স্থিতিশীল অবস্থায় পৌছেছে। এর ফলে ভোক্তাদেও নিকট ওষুধসমূহ অধিকতর ক্রয়সাধ্য হয়ে ওঠেছে ।
* উৎপাদিত ওষুধসমুহের মান ক্রমাগত উন্নত হয়েছে এবং নিম্নমানের ওষুধের অনুপাত ১৯৭০ সালের ৩৬% থেকে ২০০২ সালে মাত্র ২% এ নেমে এসেছে ।
* দেশে ওষুধের আমদানি বহুলাংশে কমে গিয়েছে।
* ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ু বায়োকেমিক পদ্ধতির ওষুধের গবেষণা, শিক্ষা ও উৎপাদনের ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি হয়েছে ।
* আমদানির উপর কম নির্ভরতা এবং প্রয়োজনীয় ওষুধসমূহের প্রতি অগ্রাধিকার প্রদানের ফলে প্রতি বছর দেশের প্রায় ৬০০ মিলিয়ন ইউ,এস ডলার সাশ্রয় হয় ।
* বাংলাদেশ ওষুধ আমদানিকারী দেশ থেকে ওষুধ রপ্তানিকারী দেশে পরিণত হয়েছে ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

22 March 2012

জাতীয় ঔষধ নীতি -২০০৫ ( খণ্ড – ১)

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV