স্বাস্থ্য সংবাদ

বিশ্ব আবহাওয়া দিবস

Share

আজ বিশ্ব আবহাওয়া দিবস
আজ বিশ্ব আবহাওয়া দিবস
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার ২৩ মার্চ, বিশ্ব আবহাওয়া দিবস। প্রতি বছরের মতো এবারো বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৮৯টি সদস্য রাষ্ট্র নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সুরক্ষিত ভবিষ্যতের জন্য আবহাওয়া, জলবায়ু ও পানির সুষ্ঠু ব্যবহার।’

আবহাওয়া অধিদফতর দিবসটি পালনে অধিদফতরের গুরুত্বপূর্ণ শাখা অফিসগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আগারগাঁওয়ের সদর দফতরে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিপাদ্য বিষয়ের ওপর রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এছাড়া স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রদর্শনী ও কক্সবাজার, খেপুপাড়া রাডার স্টেশনসহ ঢাকায় সদর দফতরের স্থাপনাগুলো জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।    

আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক শামসুদ্দিন আহাম্মেদ জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও গড় তাপমাত্রা বেড়েছে। ৬০’র দশকে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা ছিল ১৩.০৬ থেকে ১৩.০৮ ডিগ্রি সেলসিয়াস।

১৯৯৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পৃথিবীর উষ্ণতম বছর পর্যবেক্ষণ করা হয়েছে।

এই আবহাওয়াবিদ মনে করেন, আবহাওয়া পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি খাত তথা খাদ্য উৎপাদন প্রক্রিয়া। এছাড়া ঋতুবৈচিত্রের পরিবর্তন ক্রপিং প্যাটার্নেও প্রভাব পড়ছে।

১৯৫০ সালের এ দিনে গঠন করা হয় বিশ্ব আবহাওয়া সংস্থা। পরের বছর এটি জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে মর্যাদা পাওয়ার পর থেকে দিনটিকে বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালন করা হচ্ছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

23 March 2012

বিশ্ব আবহাওয়া দিবস

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV