প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

করোনার টিকার দ্বিতীয় ডোজ ৮ সপ্তাহ পর: স্বাস্থ্য অধিদপ্তর

Share
Share

করোনার টিকার ডোজের সময়সীমায় পরিবর্তন এনেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যকার সময়সীমার পার্থক্য হবে আট সপ্তাহ। জাতীয় পরামর্শক কমিটির পরামর্শে করোনার টিকার ডোজের সময়সীমায় পরিবর্তন এনেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ কথা বলেছেন। এ নিয়ে একাধিকবার প্রথম ও দ্বিতীয় ডোজের সময় পাল্টাল স্বাস্থ্য অধিদপ্তর।

ইতিমধ্যে যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন এবং যাদের চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ নিতে আসতে বলা হয়েছে, তারা কী করবেন জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, তাদের এসএমএসে জানিয়ে দেওয়া হবে।

কাদের পরামর্শে ডোজের সময় নিয়ে এ পরিবর্তন আনা হলো—এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘জাতীয় পরামর্শক কমিটির পরামর্শে এবং ব্যবস্থাপনার সুবিধার্থে।’

স্বাস্থ্য অধিদপ্তর কোভিড–১৯ টিকাদান পরিকল্পনা চূড়ান্ত করার সময় প্রথমে বলেছিল, সময়ের পার্থক্য হবে চার সপ্তাহ। এর সমালোচনা করেছিলেন কিছু জনস্বাস্থ্যবিদ। তখন সময় পাল্টে আট সপ্তাহ করা হয়। কিন্তু গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ার আগে ৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বলা হয়, দুই ডোজের সময়ের পার্থক্য হবে চার সপ্তাহ।

উল্লেখ্য, চলতি বছর ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। পরদিন ২৮ জানুয়ারি রাজধানীর সরকারি পাঁচটি হাসপাতাল এবং পরে ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারা দেশে এই টিকাদান কর্মসূচি শুরু হয়। ইতিমধ্যে ৯ লাখের বেশি মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়ে গেছে।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...