Connect with us

স্বাস্থ্য সংবাদ

রেসিপি : কৈ মাছের দোপেঁয়াজি

প্রয়োজনীয় উপকরন: কৈ মাছ ৪টি, পেঁয়াজ বাটা আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি করা ৮-১০টি, ধনেপাতা কুচি পরিমাণ মতো, তেল পরিমাণ মতো ও লবণ স্বাদ অনুযায়ী। প্রস্তুত প্রনালী: কৈ মাছ কেটে […]

Published

on

প্রয়োজনীয় উপকরন: কৈ মাছ ৪টি, পেঁয়াজ বাটা আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি করা ৮-১০টি, ধনেপাতা কুচি পরিমাণ মতো, তেল পরিমাণ মতো ও লবণ স্বাদ অনুযায়ী।

প্রস্তুত প্রনালী: কৈ মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দু’পাশে ছুরি দিয়ে কেটে নিতে হবে। তারপর মাছে লবণ ও গুঁড়া মশলা অল্প করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। একটি প্যানে বা কড়াইয়ে তেল গরম করে মাছের দু’পাশ সোনালি রঙ করে ভেজে নিতে হবে। এখন অপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ কুচি ও ফালি করা কাঁচা মরিচ দিয়ে হালকা ভেজে তাতে সব বাটা ও গুঁড়া মশলা ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলা কষিয়ে নিয়ে পরিমাণমতো পানি দিন। মশলার ঝোল ফুটে উঠলে তাতে ভাজা কৈ মাছ ও ধনেপাতা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে একটি প্লেটে সাজিয়ে পরিবেশন করুন।

Continue Reading
Advertisement
Advertisement
প্রধান খবর1 week ago

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না...

স্বাস্থ্য সংবাদ1 week ago

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক...

প্রধান খবর1 week ago

বিএমইউ শিশু বিভাগের চেয়ারম্যান ডা. মো. আতিয়ার রহমান

দীর্ঘ রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা....

Advertisement