Connect with us

স্বাস্থ্য সংবাদ

কাটা-ছেড়া ছাড়াই লেজার পদ্ধতিতে পায়ুপথের রোগের সফল সার্জারি

Published

on

প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কলোরেক্টাল সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা পায়ুপথে (কলোরেক্টাল) বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের কোনোরকম কাটাছেড়া ছাড়াই রক্তপাত বিহীন সফল লেজার সার্জারি সম্পন্ন করেছেন।

শনিবার তিন জন রোগীর লেজার সার্জারি সম্পন্ন হয়। এরমধ্যে পাইলস, ফিস্টুলা ও ফিশার রোগে আক্রান্ত রোগীদের আধুনিক লেজার প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত দক্ষতার সাথে সফলভাবে এই অস্ত্রোপচার করেন বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আবু তাহের।

এ সময় কলোরেক্টাল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শাহাদত হোসেন ও অধ্যাপক ডা. মোঃ সাহাদত হোসেন সেখ উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ এই অস্ত্রোপচার কার্যক্রমে ডা. আহসান, ডা. অরুন, ডা. ইশতিয়াক, ডা. শ্যামল, ডা. রাকেশ, ডা. মো. ওয়াজিবুল্লা, ডা. আলী রেজা, ডা. সাবরিন প্রমুখ অংশগ্রহণ করেন।

লেজার প্রযুক্তি ব্যবহার করে কোনোরকম কাটা ছাড়াই রক্তপাত বিহীন পায়ুপথের রোগসমূহে আক্রান্ত রোগীদের সফলভাবে সার্জারি সম্পন্ন করায় কলোরেক্টাল সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের ধন্যবাদ জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

Continue Reading
Advertisement
Advertisement
প্রধান খবর2 days ago

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না...

স্বাস্থ্য সংবাদ2 days ago

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক...

প্রধান খবর2 days ago

বিএমইউ শিশু বিভাগের চেয়ারম্যান ডা. মো. আতিয়ার রহমান

দীর্ঘ রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা....

Advertisement