স্বাস্থ্য সংবাদ

রাজধানীতে চলছে ফ্রি যোগাসন অনুশীলন

Share

অন্যান্য শারীরিক ব্যায়ামের মতো যোগাসনের উপকারিতা সরাসরি চোখে দেখা যায় না। কিন্তু যোগাসনের উপকারিতা সূক্ষ্ম ও দীর্ঘমেয়াদী। সাধারণত যোগ ব্যায়াম শরীর ও মনকে এক সুতোয় বেঁধে মানুষের চিন্তা ও কাজকর্মের মধ্যে সমন্ব্বয়ের পাশাপাশি শারীরিক ও মানসিক উন্নতির মাধ্যমে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করে। অন্যদিকে যোগ ব্যায়াম শরীর ও মনের দুশ্চিন্তা, উত্কণ্ঠা ও হতাশা কমিয়ে মনোযোগ, স্মৃতিশক্তি ও আত্মবিশ্বাস বাড়ায়। এর ফলে পরোক্ষভাবে রক্তচাপ ও কোলেস্টেরল কমে যায় এবং স্বাভাবিক ঘুম হয়—যা পরিপূর্ণ মানসিক শান্তি নিশ্চিত করে। চিকিত্সকদের মতে ব্লাড সুগার, ব্লাড প্রেসার, শারীরিক ওজন এবং কোলেস্টেরল নিয়মিত মাপা দরকার। কিন্তু কর্মব্যস্ততায় তা অনেকের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না।

‘যোগাসন : সুস্থ জীবনের জন্য’ এই সেম্লাগানকে প্রতিপাদ্য করে সয়াবিন তেলের ব্র্যান্ড রূপচাঁদা আয়োজন করেছে যোগাসন বিষয়ে বিনামূল্যে বিশেষ অনুশীলন, ‘যোগাসন : সুস্থ জীবনের জন্য’-এর ২য় পর্যায়। গতবারের মতো এবারও প্রশিক্ষক হিসেবে থাকছেন ‘দি আর্ট অব লিভিং ফাউন্ডেশন’-এর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় যোগাসন বিশেষজ্ঞ শ্রী সজীব মেনন।

গত ৫ নভেম্বর এ কার্যক্রম শুরু হয়েছে, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতি শুক্র ও শনিবার বিকাল ৫টা, ৬.৩০টায় গুলশান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন পার্কে এবং সকাল ৭টা থেকে ৮.৩০ মিনিট পর্যন্ত ধানমন্ডি মুক্তমঞ্চে এই কার্যক্রম চলবে।
ই-হেলথ২৪ ডেস্ক

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

11 November 2010

রাজধানীতে চলছে ফ্রি যোগাসন অনুশীলন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV