আকর্ষণীয় ফিগার বানানোর যত উপায়

ফিগার বানানোর যত উপায়
Share

চেহারার সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করার জন্য ফিগারের শেপটাও একেবারে পারফেক্ট থাকা জরুরি। আর ফিগারকে আকর্ষণীয় করতে গেলে নিয়মমাফিক চলতে হবে। বিশেষ করে ডায়েট মেনে খাওয়া-দাওয়ার সঙ্গে এক্সারসাইজও প্রতিদিন করতে হবে। চলুন কীভাবে পারফেক্ট ফিগার লাভ করা যায় সেই টিপসটা জেনে নিই।

● পারফেক্ট ফিগার পেতে গেলে প্রথমেই ডায়েট প্ল্যান তৈরি করুন। ডায়েট চার্ট মেনে প্রতিদিন খাবার গ্রহণ করুন।
● খাবার খাওয়ার আগে এক বাটি স্যুপ এবং সালাদ খান।
● যদি আপনার গভীর ঘুম না হয় তাহলে শারীরিক ক্লান্তি আপনার ওজন বাড়িয়ে দেবে। তাই এই শারীরিক ক্লান্তিটা দূর করার জন্য গভীরভাবে ঘুমানোর অভ্যাস করুন।
● খাবার খাওয়ার সময় কখনও টিভি দেখবেন না। এতে আপনার সমস্ত মনোযোগই টিভির ওপর চলে যাবে। আপনি আপনার খাওয়ার পরিমাণটা বুঝতে পারবেন না।
● বাইরের খাবার বেশি খাবেন না। পিত্জা, বার্গারের বদলে ঘরে তৈরি খাবার গ্রহণ করুন।
● যখনই খিদে পাবে তখন বেশি করে ফল এবং সালাদ খাওয়ার চেষ্টা করুন। এতে আপনার স্বাস্থ্য তো ভালো থাকবেই, উপরন্তু আপনার চেহারার গ্ল্যামার বাড়বে।
● ওজন কমাতে গিয়ে একেবারে খাওয়া-দাওয়া বন্ধ করে দেবেন না। পেট ভরে সবসময় খাবার খাবেন। এতে পেটের কোনো রোগ হবে না।
● প্রতিদিন পেট ভরে সকালের নাস্তা খাবেন। এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
● সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যটা হলো— প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নিয়মিত ব্যায়াম করুন। এতে আপনার শরীরে রক্ত সঞ্চালন ভালো হবে। এনার্জি বাড়বে এবং শরীরের মেদও কমবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

শুধু হাঁটলেই হবে না, সঠিকভাবে হাঁটাও জরুরি

ওজন কমানোর অন্যতম সহজ ও কার্যকর উপায় হলো নিয়মিত হাঁটা। এটি ক্যালোরি...

শিশুর পুষ্টি শিক্ষা: শুধু বই নয়, রান্নাঘরও হোক শ্রেণিকক্ষ

শিশুকে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে শেখানোর প্রচলিত পদ্ধতিতে ‘কী খেতে হবে’ এই প্রশ্নটিই...

বিপাকক্রিয়া ঠিক রাখতে আপনার প্রতিদিনের জীবনযাপন কেমন হওয়া উচিত?

বিপাকক্রিয়া বা মেটাবলিজম শরীরের ভেতরের একটি চলমান প্রক্রিয়া। খাবার থেকে শক্তি তৈরি,...

11 November 2010

আকর্ষণীয় ফিগার বানানোর যত উপায়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV