Connect with us

স্বাস্থ্য সংবাদ

পেঁপের হরেক পদ

কাঁচা ও পাকা পেঁপে দিয়ে তৈরি করা যায় হরেক রকম খাবার। এরকম কিছু খাবার তৈরির টিপস দেয়া হলোÑ উৎসব অনুষ্ঠানের বাড়িতে কাঁচা পেঁপে প্লাস্টিকের মতো স্বচ্ছ ও পাতলা করে কেটে পাতিলেবুর রস দিয়ে তৈরি করা যায় রুচিকর কাঁচা পেঁপের প্লাস্টিকের চাটনি। কাঁচা পেঁপে কুরানি দিয়ে কুরে নিয়ে সেদ্ধ করে ঘিয়ে ভেজে চিনি ও এলাচের গুঁড়া […]

Published

on

কাঁচা ও পাকা পেঁপে দিয়ে তৈরি করা যায় হরেক রকম খাবার। এরকম কিছু খাবার তৈরির টিপস দেয়া হলোÑ

উৎসব অনুষ্ঠানের বাড়িতে কাঁচা পেঁপে প্লাস্টিকের মতো স্বচ্ছ ও পাতলা করে কেটে পাতিলেবুর রস দিয়ে তৈরি করা যায় রুচিকর কাঁচা পেঁপের প্লাস্টিকের চাটনি।

কাঁচা পেঁপে কুরানি দিয়ে কুরে নিয়ে সেদ্ধ করে ঘিয়ে ভেজে চিনি ও এলাচের গুঁড়া দিয়ে তৈরি করা যায় পেঁপের হালুয়া।

কাঁচা পেঁপে কুরানি দিয়ে কুরিয়ে দুধে চিনি দিয়ে সেদ্ধ করে তৈরি করা যায় পায়েস।

কাঁচা পেঁপে বেটে পেঁয়াজ-মরিচ দিয়ে মাখিয়ে তেলে ভেজে তৈরি করা যায় কোফতা।

Advertisement

কাঁচা পেঁপে কুচি করে কেটে পেঁয়াজ-মরিচ দিয়ে মেখে বড়ার আকারে বেসনে চুবিয়ে তেলে ভেজে তৈরি করা যায় পেঁপের বড়া।

কাঁচা পেঁপে পাতলা বেগুনির মতো করে বেসন দিয়ে গুলিয়ে তেলে ভেজে তৈরি করা যায় পেঁপেনি।

টক দই মিশিয়ে তৈরি করা যায় রায়তা।

কাঁচা পেঁপে কুচি করে কেটে নুডুলসে দিয়ে রান্না করতে পারেন।

কাঁচা পেঁপের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে ভিনেগারে ডুবিয়ে কাঁচের বয়ামে ভরে রোদে রেখে আচার তৈরি করা যায়।

Advertisement

কাঁচা পেঁপে কুরানি দিয়ে কুরে পাতিলেবুর রস ও লবণ মিশিয়ে তৈরি করা যায় মজাদার পেঁপের সালাদ।

পাকা পেঁপে দিয়ে তৈরি করা যায় মজাদার জুস।

কাঁচা পেঁপে ভাঁপে সেদ্ধ করে পানি ঝরিয়ে চিনির সিরায় দিয়ে তৈরি করা যায় মোরব্বা।

Continue Reading
Advertisement
Advertisement
প্রধান খবর6 days ago

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না...

স্বাস্থ্য সংবাদ6 days ago

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক...

প্রধান খবর6 days ago

বিএমইউ শিশু বিভাগের চেয়ারম্যান ডা. মো. আতিয়ার রহমান

দীর্ঘ রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা....

Advertisement