জেনে রাখুন, সুস্থ থাকুনস্বাস্থ্য সংবাদ

নাচের মাধ্যমে ওজন কমানো…

Share
Share

মোটা মানুষেরা হালকা পাতলা হওয়ার জন্য কত কিছুই না করে থাকে। ফিটনেস স্টুডিওতে যাওয়া, ডায়েট, সকাল-বিকাল হাঁটা বা দৌডানো। এবার ব্রিটেনে মোটা মানুষরা হালকা হওয়ার চেষ্টা করছে ‘সাম্বা’ নাচের মাধ্যমে। সেটা কী সম্ভব?

ব্রিটেনে মোটাসোটা মানুষের সংখ্যা কিন্তু ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বলা হচ্ছে, ১৫ বছর বয়স থেকেই ধীরে ধীরে মোটা হওয়া শুরু করে টিনএজাররা। এর মূল কারণ হলো তেলে ভাজা খাবার, খেলাধুলায় অনাগ্রহ এবং বাড়িতে শুধু শুয়ে-বসে সময় কাটানো। এ সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার হাতে নিয়েছে নাচের একটি প্রকল্প। জানানো হয়েছে, বেশি করে নাচতে হবে। এ কারণেই গত কয়েক সপ্তাহ ধরে লন্ডনের পার্ক, থিয়েটার, এমনকি টেমস নদীর তীরেও দেখা গেছে লোকজন দল বেঁধে নেচে বেড়াচ্ছে। এসব অনুষ্ঠানের নাম দেয়া হয়েছে ‘বিগ ড্যান্স’।

রাস্তায় সবাই নাচছে, অনেকেরই স্টেপিং বা নাচের তাল মিলছে না, কিন্তু তাতে কিছু যায় আসে না। বিগ ড্যান্সে অংশগ্রহণ করাটাই আসল কথা। টেম্স নদীর পাড়েও একটি দল সমানে নাচছে। কোরিওগ্রাফার থামছে না। তিনি থামবেন আরও দু’ঘন্টা পর ট্রাফেলগার স্কয়ারে।

এতে আগ্রহী কারা?
যারা কোন ধরনের ব্যায়াম বা খেলাধুলা করতে চায় না, তাদের জন্য এই নাচের আয়োজন করা হয়েছে। গোটা ব্রিটেনে প্রায় দেড় কোটি মানুষ কোনো ধরনের খেলাধুলা বা শারীরিক কসরত একেবারেই করতে চায় না। দক্ষিণ লন্ডনের জ্যাকির মতে, নাচের মধ্য দিয়ে অনেক ধরনের আনন্দ পাওয়া যায়। কিন্তু প্রাপ্তবয়স্করা নাচতে চায় না। নাচের জায়গাও সেরকম নেই। সেজন্যই সে মনে করে, এটা দারুণ একটি পদ্ধতি। এর মধ্যে খুব সাধারণ মানুষকেও নাচতে উত্সাহিত করা যাবে। তারা হয়তো নাচের স্কুলেও যেতে আগ্রহী হবেন। এমনকি তখন সরকার হয়তো নাচের স্কুলে ভর্তির ফি কমানোর জন্য ভর্তুকি দিতেও রাজি হবে!

নাচ যদি সত্যিকার অর্থেই জনগণের খেলাধুলার বিষয় হয়, তাহলে অতিরিক্ত ওজন নিয়ে যাদের সমস্যা তারা ওজন কমাতে পারবেন। এই আশা করছেন ব্রিটেনের রাজনীতিকরা। বিগ ড্যান্সের জ্যাকলিন রোজ বললেন, আমাদের লক্ষ্য হলো প্রায় বার লাখ লন্ডনবাসীকে এই বিগ ড্যান্সে আগ্রহী করে তোলা এবং ২০১২ সালের মধ্যে এই সংখ্যাকে ৩০ লাখে নিয়ে যাওয়া। আমরা সবাইকে যা বলতে চাচ্ছি তা হলো, সোফা ছেড়ে উঠে আস, নড়াচড়া শুরু কর। এটাই আমাদের প্রজেক্ট!

বিগ ড্যান্স আসলেই বিগ!
অনেকেই যোগ দিচ্ছেন নাচে। নিজের ভেতর অলসতাকে দূরে সরিয়ে রেখে অনেকেই ওঠে আসছেন। অনেকের কাছে আবার দেখাটাই বেশি আনন্দের। সরকার চাচ্ছে প্রতিটি মানুষই কম-বেশি ব্যায়াম করুক। অলসতা দূরে সরে যাক। তা কী আসলে কাজ করছে? অনেকেই জানালেন তাদের মতামত। তাদের মতে, এটা দারুণ একটি পরিকল্পনা। সত্যি দারুণ!

কয়েকজন উচ্ছ্বাসের সঙ্গে জানালেন এই নাচের মাদকতা আসলে কত গভীরে পৌঁছেছে। একজনের ভাষায়, নাচের মধ্য দিয়ে যে কেউ ফিট থাকতে পারবে। সত্যিই এই নাচ সাহায্য করবে। আরেকজন জানাল, যে কেউই এই নাচ নাচতে পারবে। আপনাকে শুধু নির্দিষ্ট তাল আর স্টেপিংটা বেছে নিতে হবে। আপনি দ্রুত নাচতে চান নাকি ধীরে তাও আপনি ঠিক করে নিতে পারবেন।

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...