Connect with us

প্রধান খবর

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

Published

on

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের চিকিৎসা অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

তিনি দীর্ঘদিন ধরে ঢাকার ল্যাবএইড স্পেশালাইজড হসপিটালের গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রধান পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। চিকিৎসা সেবায় তার নিষ্ঠা, দক্ষতা ও মানবিক আচরণ তাকে রোগী ও সহকর্মীদের কাছে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছিল।

দুই দশকেরও বেশি সময়ের পেশাগত জীবনে ডা. বানু জটিল স্ত্রীরোগ, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, বন্ধ্যত্ব চিকিৎসা এবং আধুনিক ন্যূনতম আক্রমণাত্মক অস্ত্রোপচারে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। বিশেষ করে জটিল ও ঝুঁকিপূর্ণ প্রসূতি ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা ছিল অনন্য। অসংখ্য মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

সাবেক সামরিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার পেশাগত জীবনে শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি যুক্ত করে। সহকর্মীরা জানান, তিনি ছিলেন কঠোর পেশাদার, কিন্তু রোগীর ক্ষেত্রে গভীর সহানুভূতিশীল। চিকিৎসা মানের সঙ্গে কখনো আপস করতেন না, আবার রোগীর মানসিক অবস্থাকেও সমান গুরুত্ব দিতেন।

Advertisement

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির নেতৃত্বে থাকাকালে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তিনি বিভিন্ন নীতি-আলোচনা ও প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন। তরুণ চিকিৎসকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে তার অবদান ছিল উল্লেখযোগ্য।

তার মৃত্যুতে চিকিৎসক সমাজ, শিক্ষার্থী এবং অসংখ্য সাবেক রোগী গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মীরা তাকে একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক, দক্ষ সংগঠক এবং মানবিক মানুষ হিসেবে স্মরণ করছেন।

Continue Reading
Advertisement
Advertisement
প্রধান খবর2 hours ago

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না...

স্বাস্থ্য সংবাদ6 hours ago

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক...

প্রধান খবর6 hours ago

বিএমইউ শিশু বিভাগের চেয়ারম্যান ডা. মো. আতিয়ার রহমান

দীর্ঘ রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শিশু বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা....

Advertisement