প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

প্রিসিশন অনকোলজিতে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা বিএমইউ উপাচার্যের

Share
Share

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার আরও বিস্তারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

তিনি জানান, বিএমইউতে ৩৮ কোটি টাকায় অত্যাধুনিক এআই-ভিত্তিক রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে এবং একটি পূর্ণাঙ্গ ক্যান্সার গবেষণা ও চিকিৎসা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আজ (শনিবার) বিএমইউয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে “প্রমাণভিত্তিক প্রিসিশন অনকোলজি: শিক্ষা, গবেষণা ও ক্লিনিক্যাল প্র্যাকটিসের সমন্বয়” শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠিত এই আলোচনায় প্রিসিশন অনকোলজির ভবিষ্যৎ, ক্যান্সার চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা ও গবেষণাভিত্তিক চিকিৎসা মডেল নিয়ে বিশদ আলোচনা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, “প্রিসিশন অনকোলজি ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থা নির্ধারণ করবে। আমরা চাই বিএমইউ হোক সেই পরিবর্তনের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান। ছাত্র-ছাত্রীদের জন্য এটি এক শিক্ষণীয় সময়—যেখানে প্রযুক্তি, গবেষণা ও ক্লিনিক্যাল দক্ষতার সমন্বয় ঘটাতে হবে।”

তিনি আরও জানান, “অনকোলজি বিভাগে এআই-ভিত্তিক রেডিওথেরাপি মেশিন কেনার জন্য ৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনে আরও বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি, বিএমইউতে একটি ক্যান্সার গবেষণা ও চিকিৎসা ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে রোগীরা আন্তর্জাতিক মানের সেবা পান এবং শিক্ষার্থীরা সর্বাধুনিক প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন।”

ভাইস চ্যান্সেলর বলেন, “ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুরের সঙ্গে শিগগিরই একটি সমঝোতা চুক্তি হবে, যা বাংলাদেশের ক্যান্সার গবেষণা ও চিকিৎসায় নতুন অধ্যায় খুলে দেবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুরের প্রফেসর ডা. হান চং তোহ বলেন, “বাংলাদেশ এখন প্রিসিশন অনকোলজির বাস্তব প্রয়োগে প্রবেশ করছে। গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তি একত্রে ব্যবহৃত হলে দেশ ক্যান্সার চিকিৎসায় নতুন মানদণ্ড স্থাপন করতে পারবে।”

তিনি প্রিসিশন অনকোলজির বৈশ্বিক অগ্রগতি তুলে ধরে বলেন, “এআই ও জিনোমিক ডেটার সমন্বয় ভবিষ্যতের চিকিৎসাকে ব্যক্তি-নির্ভর করে তুলবে—যেখানে প্রতিটি রোগী পাবেন তার জন্য নির্দিষ্ট চিকিৎসা পরিকল্পনা।”

অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বিএমইউয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ মো. আকরাম হুসাইন। এছাড়া অনকোলজি বিভাগের এমডি ও এফসিপিএস রেসিডেন্টরা নিজেদের কারিকুলাম ও কেস প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

Share

Don't Miss

বিরোধীদলীয় নেতার সাথে এনডিএফের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় নেতারা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা...

সংসদে বিএনপির ১০ ও জামায়াতের ৪ চিকিৎসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ১৩ জন চিকিৎসক লড়েছিলেন। তাদের মধ্যে ১০ জন বিজয়ী হয়েছেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী...

Related Articles

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বাড়ছে!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত...