প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

স্বাস্থ্য খাতে আসছে বড় পরিবর্তন, সাত অধিদপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন হচ্ছে

Share
Share

স্বাস্থ্য খাতে আসছে বড় পরিবর্তন। সাতটি অধিদপ্তর, দপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে তিনটি অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের নাম হতে যাচ্ছে ‘চিকিৎসাসেবা অধিদপ্তর’। এছাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা এই দুই বিভাগ এক করারও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এই সংস্কার সম্পন্ন হবে।

সংশ্লিষ্টরা বলছেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে ওঠেনি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এই খাতে সংস্কারের জন্য বড় উদ্যোগ নেওয়া হয়। তারই আলোকে বাস্তবায়ন হতে যাচ্ছে সংস্কারের সুপারিশ।

স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানান, চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা গবেষণাসহ স্বাস্থ্য খাতের পুরো কার্যক্রম চালাতে আছে সাতটি প্রতিষ্ঠান। এগুলো হলো- স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, জাতীয় পুষ্টি পরিষদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিউিট। এতগুলো প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা ছিল। যার প্রভাব পড়ত স্বাস্থ্য বিভাগের কাজে। ফলে এগুলো ভেঙে তিনটি অধিদপ্তর করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের নাম হবে চিকিৎসাসেবো অধিদপ্তর। দপ্তরটি দেশের সব হাসপাতালের কর্মপরিধি দেখভাল করবে। দ্বিতীয়টির নাম হবে ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য অধিদপ্তর’। এটি প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে। অন্যদিকে এমবিবিএস, বিডিএস (ডেন্টাল) ও নার্সিংসহ সব ধরনের চিকিৎসাসেবা ও গবেষণার দায়িত্বে থাকবে ‘স্বাস্থ্য শিক্ষা ও গবেষণা অধিদপ্তর’।

এছাড়া ‘মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটেরি অথোরিটি’ নামকরণ করে আগের চেয়ে আরও শক্তিশালী করা হবে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে। ওষুধের পাশাপাশি কসমেটিসের বিষয়টি দেখভাল করবে এই প্রতিষ্ঠান। ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জামসহ সব স্বাস্থ্য প্রযুক্তির উপযোগিতা মূল্যায়ন করা হবে হেলথ টেকেনোলজি অ্যাসেসমেন্ট ইউনিটে। এটি স্বাস্থ্য খাতের সব ধরনের প্রযুক্তিগত ক্রয়, সংগ্রহ এবং অন্তর্ভুক্তির বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ দেবে।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, স্বাস্থ্য খাতের সমন্বয়হীনতা কমিয়ে চিকিৎসাসেবা মানুষের দোরগোরায় পৌঁছাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অধিদপ্তর সংস্কার ও লোকবল বিন্যাস- সবকিছুর মূল হলো একজন মানুষ প্রয়োজনের সময় যেন সব ধরনের সেবা পান। এটি নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান আরও বলেন, স্বাস্থ্য খাতে কয়েক হাজার পদ আছে। গ্রেড মিলিয়ে এই পদগুলোকে অ্যালাইন করা একটি দীর্ঘ প্রক্রিয়া। ফলে নীতিগতভাবে সিদ্ধান্তে এক হয়ে উপর দিকে মার্জ হওয়ার বিষয়টি আমরা করে দিয়ে যাব। আশা করি এটি অনুমোদন হয়ে যাবে। এরপর পর্যায়ক্রমে গ্রেডগুলো মিলিয়ে দেখা হবে। মন্ত্রণালয় পর্যন্ত অনুমোদন হয়ে গেলে অধিদপ্তরগুলোতে অনুমোদন হতে বেশি সময় লাগবে না।

Share

Don't Miss

বিরোধীদলীয় নেতার সাথে এনডিএফের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় নেতারা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা...

সংসদে বিএনপির ১০ ও জামায়াতের ৪ চিকিৎসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ১৩ জন চিকিৎসক লড়েছিলেন। তাদের মধ্যে ১০ জন বিজয়ী হয়েছেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী...

Related Articles

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বাড়ছে!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত...