Connect with us

স্বাস্থ্য সংবাদ

‘বাংলাদেশি চিকিৎসকরা সব ধরনের বন্ধ্যাত্বের চিকিৎসা করতে সক্ষম’

Published

on

ফার্টিলিটি কনসালট্যান্ট এবং গাইনোকোলজিস্ট ডা. হাসনা হোসেন আখী বলেছেন, বাংলাদেশি চিকিৎসকরা প্রায় সব ধরনের বন্ধ্যাত্বের চিকিৎসা করতে সক্ষম, যা রোগীদের বিদেশে চিকিৎসা গ্রহণ বন্ধে ভূমিকা রাখবে।

তিনি ঢাকার হার্টবিট ডায়াগনস্টিক অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিকে বন্ধ্যা দম্পতির চিকিৎসা প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে কন্টিনিউয়াস মেডিক্যাল এডুকেশন (সিএমই) অনুষ্ঠানে এ কথা বলেন।

হাসনা হোসেন আখী মূল প্রবন্ধে বলেন, বাংলাদেশে বন্ধ্যাত্বের পেছনে দায়ী ৪০ শতাংশ পুরুষ ও ৪০ শতাংশ নারী এবং ১০ শতাংশ পুরুষ ও মহিলা উভয়। বাকি ১০ শতাংশ অব্যক্তই থেকে যায়।

এসময় হার্টবিট ডায়াগনস্টিক এবং ফার্টিলিটি ক্লিনিকের চিফ কনসালট্যান্ট স্যালাইন ইনফিউশন, সোনোগ্রাফি (এসআইএস), আইইউআই, আইসিএসআই, আইভিএফ, টিস, হরমোন থেরাপি, ল্যাপারোস্কোপ এবং হিস্টেরোস্কোপির মতো বন্ধ্যাত্ব চিকিৎকার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

ভারত থেকে বন্ধ্যাত্ব বিষয়ে ফেলোশিপ এবং অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিতে (এআরটি) ডিপ্লোমা সম্পন্ন করা হাসনা হোসেন আখী বলেন, ক্লিনিকটি হবে একটি ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার, যেখানে রোগীরা সব ধরনের বন্ধ্যাত্বের চিকিৎসা পাবেন।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, গাইনোকোলজিস্ট এবং ফার্টিলিটি কাউন্সেলররা।

Advertisement
নির্বাচিত14 hours ago

মেডিকেল-ডেন্টালের সাবেক ছাত্রদলের নেতাদের ইফতার মাহফিল

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দেশসেবার সুযোগ লাভের শুকরিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও আরাফাত...

প্রধান খবর15 hours ago

চিকিৎসায় অবহেলা ও ভুল প্রতিবেদন: ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

বিভিন্ন সময়ে চিকিৎসায় অবহেলায় ৪ জনের মৃত্যু ও একজনের ভুল প্রতিবেদন দিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন করার ঘটনায় ১০ চিকিৎসকের পূর্ণ...

জেনে রাখুন, সুস্থ থাকুন15 hours ago

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকা কিছুটা চ্যালেঞ্জিং বটে। বিশেষ...

Advertisement