প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

ভারতীয় ভ্যারিয়েন্ট উদ্বেগজনক, ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Share
Share

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক হিসেবে ঘোষণা দিয়েছে। সোমবার সংস্থাটির সিনিয়র বিজ্ঞানী মারিয়া ভান কেরকোভ বলেন, প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে ভারতে শনাক্ত হওয়া বি.১.৬১৭ ভ্যারিয়েন্টটির সংক্রমণ ছড়ানোর ক্ষমতা বেশি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

গত ৯ মে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডব্লিউএইচও’র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেন, ‘ভারতে করোনাভাইরাসে যে ভ্যারিয়েন্ট সক্রিয় সেটি হলো বি.১.৬১৭। এই ভ্যারিয়েন্টকে সংস্থাটি এখনও ‘উদ্বেগজনক’ আখ্যা না দিলেও যুক্তরাষ্ট্র, ব্রিটেনের মতো দেশ সেই আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থারও উচিত এই ভ্যারিয়েন্টকে ‘উদ্বেগজনক’ হিসেবে চিহ্নিত করা।’

সোমবার সংস্থাটির সিনিয়র বিজ্ঞানী মারিয়া ভান কেরকোভ ভারতীয় ভ্যারিয়েন্টকে বিশ্ব পর্যায়ে উদ্বেগজনক আখ্যা দেন। তিনি জানান মঙ্গলবার ডব্লিউএইচও’র সাপ্তাহিক ব্রিফিংয়ে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে। এর আগে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে প্রথম শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক আখ্যা দেয় ডব্লিউএইচও।

করোনাভাইরাসের ভ্যারিয়েন্টগুলোকে দুই ভাগে ভাগ করছে ডব্লিউএইচও। এক ভাগে রয়েছে পর্যবেক্ষণে থাকা ভ্যারিয়েন্ট এবং উদ্বেগজনক ভ্যারিয়েন্ট। পরের ভাগে পড়া ভ্যারিয়েন্টগুলো বেশি সংক্রামক এবং নিয়ন্ত্রণ করা কঠিন কিংবা বেশি অসুস্থ করে তোলে।

মারিয়া ভান কোরকেভ বলেন, ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে পরীক্ষা, ওষুধ কিংবা ভ্যাকসিন কম কার্যকর এমন কোনও প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

শুধু ভাইরাসের ক্ষমতার জন্য নয়, মানুষের সচেতনতার অভাবও ভারতে ব্যাপক সংক্রমণের অন্যতম কারণ বলে মনে করেন ডব্লিউএইচও’র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। তিনি বলেন, ‘ভারতে জমায়েত বেড়ে গিয়েছিল। মানুষের মাস্ক পরার ও অন্যান্য কোভিড বিধি মেনে চলার প্রবণতাও কমে গিয়েছিল। ফলে প্রথমে নিচের স্তরে অনেক দিন ধরে সংক্রমণ ছড়িয়েছে। ধীরে ধীরে সেই সংক্রমণ উল্লম্বভাবে বাড়তে শুরু করেছে।’

এভাবে বাড়তে থাকলে একটা সময় পরে তা হাতের বাইরে চলে যেতে পরে বলেও সতর্ক করেছেন এই ভারতীয় এই বিজ্ঞানী।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...