Connect with us

স্বাস্থ্য সংবাদ

এতিম ও হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী ও ফ্রি স্বাস্থ্যসেবা দিচ্ছে আরকোয়াম ফাউন্ডেশন

Published

on

করোনা মহামারির এই সময়ে অসহায়দের সহায়তায় বিশেষ করে এতিম ও হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী ও ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে আরকোয়াম ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুরের ভাষানটেক জামে মসজিদ এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময়, মাদ্রাসার এতিম ছাত্ররা ছাড়াও আশপাশ এলাকার হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রায় পাঁচ শতাধিক নিম্নআয়ের মানুষের মাঝে ফ্রি মেডিকেল সেবা দেয়া হয়। বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে এখন পর্যন্ত প্রায় ছয় লাখ টাকার উপহার সামগ্রী গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান তারা।

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী ডা. ফাইজা মুকাররামা মোহনা জানান, রাজধানীর বিভিন্ন জায়গায় হতদরিদ্রদের মাঝে রমজান মাসজুড়েই ইফতার সামগ্রী ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে নিম্নআয়ের লোকজন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সে বিবেচনায় ফাউন্ডেশন এর পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম চলমান রয়েছে। এ রমজান মাসে সমাজের বিত্তবানদের কাছ থেকে প্রাপ্ত অনুদান সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আরকোয়াম। সমাজের অনেক মানুষ আছেন যাদের সাহায্য খুব প্রয়োজন, কিন্তু তারা হাত পাততে পারেন না। আরকোয়াম ফাউন্ডেশন ওই সকল লোকদের খুঁজে বের করে গভীর রাতে তাদের খাবার বা সহায়তা পৌঁছে দিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন , আরকোয়ার ফাউন্ডেশনের সভাপতি হোসাইন আহমেদ, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ রাসেল মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার ডাক্তার ফাইজা মোহনা প্রমূখ।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
নির্বাচিত2 days ago

মেডিকেল-ডেন্টালের সাবেক ছাত্রদলের নেতাদের ইফতার মাহফিল

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দেশসেবার সুযোগ লাভের শুকরিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও আরাফাত...

প্রধান খবর2 days ago

চিকিৎসায় অবহেলা ও ভুল প্রতিবেদন: ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

বিভিন্ন সময়ে চিকিৎসায় অবহেলায় ৪ জনের মৃত্যু ও একজনের ভুল প্রতিবেদন দিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন করার ঘটনায় ১০ চিকিৎসকের পূর্ণ...

জেনে রাখুন, সুস্থ থাকুন2 days ago

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকা কিছুটা চ্যালেঞ্জিং বটে। বিশেষ...

Advertisement