Connect with us

প্রধান খবর

রাবিতে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

Published

on

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বোটানি বিভাগের উদ্যোগে কুদরত ই খুদা বিজ্ঞান বিভাগে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)।

অধ্যাপক স্বপ্নীল তার বক্তব্যে বাংলাদেশের লিভার সংক্রান্ত গবেষণার একটি সংক্ষিপ্ত বিবরণ দেন। তিনি তার বক্তব্যে হেপাটাইটিস বি চিকিৎসায় ন্যাসভেক এবং লিভার সিরোসিস চিকিৎসায় স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশনর কথা তুলে ধরেন। পাশাপাশি এডভান্স লিভার ক্যান্সারের চিকিৎসায় ভেসজ উদ্ভিদের ব্যাবহারের বিষয়টিও উঠে আসে। এই ব্যাপারে যুক্তভাবে আরও গবেষণার প্রসঙ্গেও আলোচনা হয়।

সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুস সোবহান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনন্দ কুমার শাহা ও অধ্যাপক ড. চৌধুরী এম জাকারিয়া।

বোটানি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনা করেন বোটানি বিভাগের অধ্যাপক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. সৈয়দ হায়দার।

বৈজ্ঞানিক সেমিনারটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকসহ প্রায় তিনশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Advertisement
Continue Reading
Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি3 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement