জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকস

দাঁতের হলদেভাব দূর করার সহজ উপায়

Share
Share

নানা কারণে দাঁতে হলদেভাব হতে পারে। এ জন্য অনেকে বিভিন্ন দ্রব্য ব্যবহার করে থাকে। তবে প্রাকৃতিক উপায়ে সমাধান করতে পারলে, অন্য সবের কী দরকার!

ভারতের বিখ্যাত সাময়িকী ফেমিনা এক প্রতিবেদনে প্রাকৃতিকভাবে দাঁতের হলদেভাব দূর করার পাঁচ পরামর্শ দিয়েছে। আসুন, এক ঝলকে সেসব পরামর্শ দেখে নিই—

সঠিক খাবার
কুড়মুড়ে ফল ও সবজি খাদ্যতালিকায় রাখুন, যেমন—আপেল ও গাজর। এগুলো তীক্ষ্ণ এবং খাওয়ার সময় দাঁতে ঘষা লাগে। কিন্তু তা এনামেলের ক্ষতি করে না। দুধ ও দুগ্ধজাত খাবার খান। এতে পিএইচের (পোটেনশিয়াল অব হাইড্রোজেন) মাত্রা বাড়বে। ফলে দাঁত হবে উজ্জ্বল।

ফলের খোসা
কলা বা কমলালেবুর খোসা দিয়ে দাঁত ঘষুন, এতে হলদেভাব কমবে। এগুলো ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম সমৃদ্ধ, যা দাঁতের এনামেল বৃদ্ধিতে সহায়ক। ফলের খোসা দিয়ে ঘষার কয়েক মিনিট পর দাঁত ব্রাশ করে নিন। সপ্তাহে দুবার করুন, ফল মিলবে।

তেল
নারকেল তেলে রয়েছে লাউরিক অ্যাসিড, যা দাঁত থেকে ব্যাকটেরিয়া দূর করে এবং হলদেভাব থেকে দূরে রাখে। এক টেবিলচামচ খাঁটি নারকেল তেল মুখে নিয়ে ১৫-২০ মিনিট রাখুন। এতে মুখের চারপাশে এটি প্রবেশ করবে। পরে ফেলে দিন। ভালো করে কুলকুচি করে দুই গ্লাস পানি পান করুন।

স্ট্রবেরি
স্ট্রবেরিতে রয়েছে ম্যালিক অ্যাসিড ও ভিটামিন সি, যা দাঁতকে সাদা করতে সাহায্য করে। আর ভিটামিন সি প্লাক দূর করতে সাহায্য করে। কিছু বেরি পিষে নিন এবং এই মিশ্রণ দিয়ে ব্রাশ করুন। সপ্তাহে এক-দুবার করুন। আপনি স্ট্রবেরি খেতেও পারেন। ভালো উপকার পাবেন।

সাধারণ লবণ
দাঁতের হারানো মিনারেল ফিরিয়ে আনে লবণ। দাঁত উজ্জ্বল করতে সহায়তা করে লবণ। টুথপেস্টের পরিবর্তে প্রতিদিন টুথ পাউডারের মতো করে আপনি লবণ ব্যবহার করতে পারেন। আপনি লবণের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে তা ব্যবহার করতে পারেন। কিন্তু মাড়ির যেন ক্ষতি না হয়, সেদিকে অবশ্যই লক্ষ রাখতে হবে।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে...

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার...

ইচ্ছেমতো ওষুধ নয়

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে...

ওষুধ সেবনে যেসব ভুলে হতে পারে ভয়াবহ বিপদ

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। তবে চিকিৎসকের পরামর্শ...

পুরুষদেরও মেনোপজ হয়, কত বয়সে জানেন? লক্ষণ কী কী

‘মেনোপজ’ বা ঋতুবন্ধ শব্দটা শুনলেই মাথায় আসে মহিলাদের কথা! তবে পুরুষেরও যে...

বাংলাদেশ ওরাল হাইজিন দিবস দাঁতের যত্নে যা জানবেন

‘বাংলাদেশ ওরাল হাইজিন ডে’ প্রতিবছরের ২০ নভেম্বর পালন করা হয়। ২০২১ সাল...