প্রধানমন্ত্রী কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছেন

Share

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা কোভিড-১৯ টিকা গ্রহণ করেন।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে (কেজিএইচ) দেশে কোভিড-১৯ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এবং সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) কর্তৃক উৎপাদিত টিকার প্রথম শট টি কেজিএইচ-এর রুনু ভেরোনিকা কোস্টাকে দেওয়া হয়। পরে হাসপাতালে দুইজন ডাক্তার, একজন ট্রাফিক পুলিশ এবং একজন ব্রিগেডিয়ার চারজনকে এই টিকা নেন। এরপর ২০ থেকে ২৫ জন প্রথম সারির স্বাস্থ্যকর্মীও এই টিকা পান।

গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। টিকা নেওয়ার জন্য আজ দুপুর আড়াইটার পর্যন্ত ৪৭ লাখ ৫৫ হাজার ৯১১ জন নিবন্ধিত হয়েছেন। আজ পর্যন্ত মোট ৩৫ লাখ ৮১ হাজার ১৬৯ মানুষ করোনাভাইরাসের টিকা পেয়েছেন।

গত বছরের ৫ নভেম্বর স্বাক্ষরিত ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) এবং গত বছরের ১৩ ডিসেম্বর বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এসআইআই-এর মধ্যে একটি চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ এ পর্যন্ত ৯০ লাখ টিকা পেয়েছে।

বাংলাদেশ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকার তিন কোটি ডোজ কিনেছে। এছাড়া ভারত সরকার উপহার হিসেবে ২০ লাখ ডোজ পাঠিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভ্যাকসিন অ্যালায়ান্সের নেতৃত্বে বাংলাদেশ কোভেএক্স কর্মসূচির আওতায় আরো টিকা পাবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

04 March 2021

প্রধানমন্ত্রী কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছেন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV