নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

ভ্যাকসিন ভীতি দূর করতে টিকা নিলেন দুই চিকিৎসক দম্পতি

Share
Share

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে উদ্বোধনের পর রাজধানীর পাঁচ হাসপাতালে আজ বৃহস্পতিবার ৫৪১ জন করোনাভাইরাসের টিকা নেন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) এক চিকিৎসক দম্পতিও টিকা নিয়েছেন। তাঁরা হলেন হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মামুন-আল-মাহতাব স্বপ্নীল ও তাঁর স্ত্রী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরীও। ডা. নুজহাত শহীদ বুদ্ধিজীবী ডা. এ এফ এম আবদুল আলীম চৌধুরীর মেয়ে।

টিকা নেওয়ার পর বিএসএমএমইউর লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন-আল-মাহতাব স্বপ্নীল ও চক্ষু বিশেষজ্ঞ ডা. নুজহাত চৌধুরী তাঁদের ফেসবুক পেজে জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ্। করোনা প্রতিরোধকারী ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম আজকে। এত দ্রুত ভ্যাকসিন পাবার ব্যবস্থা করে দেবার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। সেই সাথে জীবন রক্ষাকারী এই ভ্যাকসিন উপহার দিয়ে আবারও প্রকৃত বন্ধুর মত পাশে দাঁড়ানোর জন্য ভারতের কাছে কৃতজ্ঞতা। একটি ভয়াবহ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র এই ভ্যাকসিন।’

সবার উদ্দেশ্যে এই চিকিৎসকদ্বয় বলেছেন, ‘কোন অনর্থক ভয় অথবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত হয়ে নিজেকে ও নিজের প্রিয়জনকে রক্ষার এই সুযোগ থেকে নিজেদের বঞ্চিত করবেন না। ভ্যাকসিন নেবার পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্বের বাধ্যবাধকতা কিন্তু বহাল আছে ও থাকবে। মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, ভ্যাকসিন নিন- পৃথিবীকে করোনা ভাইরাসমুক্ত করতে আপনার দায়িত্ব পালন করুন।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বিএসএমএমইউতে আজ ১৯৮ জন করোনাভাইরাসের টিকা নেন। এঁদের মধ্যে রয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিএসএমএমইউর উপাচার্য প্রফেসর কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান, তথ্য সচিব খাজা মিয়া ও তাঁর স্ত্রী সরকারের অতিরিক্ত সচিব খালেদা আক্তার। এ ছাড়া হাসপাতালের চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আনসাররাও টিকা নিয়েছেন।

আজ বিএসএমএমইউতে ১৯৮ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ জন ও কুয়েত মৈত্রী হাসপাতালে ৫৮ জন করোনাভাইরাসের টিকা নেন।

 

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করেছে। বিশ্ব শ্রবণ দিবস (৩ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত এই...

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও...

Related Articles

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...

চক্ষু সেবার উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অপটোমেট্রিস্টদের বৈঠক

‘চিকিৎসকদের আদর্শগত বিভাজনেই স্বাস্থ্যখাতের বেহাল দশা’

দেশের চিকিৎসকদের মধ্যে আদর্শগত বিভাজনের কারণেই স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে আছে...

ডা. আরিফের উদ্যোগে গ্রিনমাইন্ড স্কুলে বিনামূল্যে দাঁতের স্বাস্থ্য পরীক্ষা

দন্ত চিকিৎসক মো. আরিফুর রহমানের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরার...