জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকসস্বাস্থ্য সংবাদ

প্রতিদিন খান একটি কাঁচামরিচ

Share
Share

কাঁচামরিচ সাধারণত খাবারের স্বাদ বাড়াতে আমরা ব্যবহার করি। কাঁচামরিচে ক্যাপসাইসিন নামক এক ধরনের বিশেষ উপাদান রয়েছে, যেটি মরিচের ঝালের জন্য দায়ী। এতে রয়েছে ভিটামিন এ, বি৬, সি, আয়রন, পটাশিয়াম এবং খুবই সামান্য পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট। এ উপাদানগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং লালা বাড়ায়, যে কারণে আমাদের কাঁচামরিচ খেতে মজা লাগে।

এনটিভির নিয়মিত এক স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানে কাঁচামরিচের পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন পুষ্টিবিদ কথাকলি সরকার। তিনি বলেন, প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে এটি আমাদের রক্ত জমাট বাঁধার হাত থেকে রক্ষা করে। নার্ভাস সিস্টেমকে ভালো রাখতে কাঁচা মরিচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু কাঁচামরিচ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, তাই যাঁরা ওজন কমাতে চান, তাঁরা প্রতিদিন খাবারের সঙ্গে একটি করে কাঁচামরিচ রাখতে পারেন। কাঁচামরিচ মেটাবলিজম বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সাহায্য করে। চর্বিজাতীয় খাবারের সঙ্গে কাঁচামরিচ খেলে চর্বিকে ধ্বংস করে মেদ ঝরাতে সাহায্য করে, যে কারণে মোটা হওয়ার ভয় থাকে না। তাই যাঁদের ওজন বেশি এবং যাঁরা একটু বেশি পরিমাণে তৈলাক্ত বা রিচ ফুড খেতে পছন্দ করেন, তাঁরা খাবারের সঙ্গে একটি করে কাঁচামরিচ খেতে পারেন, যা চর্বিটাকে শরীরে জমে যেতে দেবে না।

কথাকলি সরকার বলেন, কাঁচামরিচের একটি বড় গুণ হচ্ছে, এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ, যেটা আমাদের কার্ডিওভাসকুলার সিস্টেমকে কর্মক্ষম রাখতে সাহায্য করে। এ ছাড়া এটি জ্বর, সর্দি, কাশি ও বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন থেকে আমাদের রক্ষা করে। কাঁচামরিচে থাকা ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি সচল রাখে, দাঁত ও হাড়ের গঠনে ভূমিকা রাখে। এ ছাড়া এর ভিটামিন সি আমাদের ত্বক, মাড়ি ও চুলের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। কাঁচামরিচ কাঁচা খাওয়া বেশি ভালো। কেননা ৩৭০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে যদি কাঁচামরিচকে সেদ্ধ করা হয় বা রান্না করা হলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়, অন্যান্য গুণাবলীও নষ্ট হয়ে যায়।

এ পুষ্টিবিদ আরো বলেন, গরমকালে কাঁচামরিচ খেলে এটি কিন্তু ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে বিভিন্ন টক্সিক উপাদান বের করে দিয়ে শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাবারের সঙ্গে আমাদের একটি করে কাঁচামরিচ অন্তর্ভুক্ত করা উচিত।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

১৭ জানুয়ারি ২০২১

প্রতিদিন খান একটি কাঁচামরিচ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV