স্বাস্থ্য সংবাদ

গবেষকেরা পরীক্ষাগারে কার্যকর হূদপেশি তৈরিতে সফল

Share
Share

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  সম্প্রতি রোগীর দেহকোষ ব্যবহার করে পরীক্ষাগারে অধিক কার্যকর হূদপেশি তৈরিতে সফল হয়েছেন ইসরায়েলের একদল গবেষক। গবেষকেরা সত্যিকার অর্থেই ভাঙা হূদয় জোড়া লাগানোর চেষ্টা করছেন!

গবেষকেরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকের পরে হূৎপিণ্ডের নষ্ট হয়ে যাওয়া পেশিগুলো মেরামত করা সম্ভব। তাঁরা জানিয়েছেন, স্টেম সেল বা ভ্রূণ কোষ ব্যবহার করে চিকিৎসায় হার্ট বা হূৎপিণ্ডকে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।

বিশেষজ্ঞরা ভ্রূণ কোষ ব্যবহার করে নতুন পেশি তৈরির মাধ্যমে হার্টের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছেন। চিকিৎসকদের বক্তব্য, এখন বাইপাস সার্জারি করে হার্ট অ্যাটাকের পরে বেঁচে থাকা কোষগুলোর মৃত্যু ঠেকানোর চেষ্টা করা হয়। কিন্তু যে অংশ হার্ট অ্যাটাকের কারণে ক্ষতিগ্রস্ত হয়, সে অংশে ভ্রূণ কোষ ব্যবহার করে ওই মৃত অংশকেও বাঁচিয়ে তোলা সম্ভব। এর ফলে কোষগুলো আবারও নতুন জীবন লাভ করে।

গবেষকেরা আরও জানিয়েছেন, ভ্রূণ কোষ ব্যবহারের ফলে হার্ট অ্যাটাকের চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠার পরে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব হবে।

ইসরায়েলের রামবান মেডিকেল সেন্টারের গবেষকেরা তাঁদের সাম্প্রতিক গবেষণায় দুজন হূদরোগীর দেহকোষ সংগ্রহ করে এ কোষের জিনগুলোর মিশ্রণ ঘটিয়েছেন এবং ভ্রূণ কোষ গবেষণায় সফল হয়েছেন। তাঁরা নতুন যে কোষ তৈরি করেছেন, তা প্রাণীদেহে পরীক্ষা করে দেখেছেন। গবেষকেরা আশা করছেন মানুষের ক্ষেত্রেও এ পদ্ধতি কাজে লাগবে। তবে, এ ক্ষেত্রে আরও গবেষণার প্রয়োজন বলেই মনে করছেন গবেষক লিওর গেপসটিন।
সূত্র- বিবিসি

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

২৫ মে ২০১২

গবেষকেরা পরীক্ষাগারে কার্যকর হূদপেশি তৈরিতে সফল

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV