স্বাস্থ্য সংবাদ

কানের পর্দার ছিদ্র বন্ধ করবে স্পঞ্জ

Share

॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  গবেষকরা দাবি করছেন কানের পর্দার ছিদ্র সারাবে ছোট্ট এক টুকরো স্পঞ্জ। জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষক ও ওসাকার কিটানো হাসপাতালের চিকিৎসকরা এ পদ্ধতি উদ্ভাবন করেছেন।

স্পঞ্জটি হবে বিশেষ প্রোটিনসমৃদ্ধ, যা শরীরের প্রাকৃতিক উপশম ক্ষমতা বৃদ্ধি করে। এতে দ্রুত কানের পর্দার ছিদ্র বন্ধ হয়। শ্রবণশক্তির জন্য কানের পর্দা খুবই গুরুত্বপূর্ণ।

স্পর্শকাতর হওয়াতে পর্দা খুব অল্পতেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। সাধারণত সংক্রমণ থেকে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয় বেশি। এক হিসাবে দেখা গেছে, গড়ে প্রতি ২০ জনে একজন কানের পর্দা ছিদ্র হওয়ার সমস্যায় আক্রান্ত হন। এতে কানে তীব্র ব্যথা ও শ্রবণে সমস্যা দেখা দেয়। এমনকি পর্দার ছিদ্র বড় হলে শ্রবণশক্তি নষ্ট হওয়ারও আশঙ্কা থাকে। কান পরিষ্কার করতে গিয়ে বা উচ্চশব্দ যেমন গুলির শব্দ, বিস্ফোরণেও কানের পর্দা নষ্ট হতে পারে।

বেশির ভাগ ক্ষেত্রে কানের এ সমস্যা সপ্তাহ কয়েকের মধ্যে আপনা-আপনি সেরে যায়। কোনো কোনো ক্ষেত্রে দরকার হয় অস্ত্রোপচার। এর মাধ্যমে সাধারণত কানের অন্য কোনো স্থান থেকে ত্বক এনে পর্দার ছিদ্রে সংযোজন করা হয়। এতে সাফল্য পাওয়া গেলেও রোগীকে কমপক্ষে এক সপ্তাহ কাজকর্ম থেকে বিরত থাকতে হয়।

নতুন উদ্ভাবনটির ঝামেলা কম, অস্ত্রোপচারের কোনো প্রয়োজনই নেই। বরং এতে শরীর নিজেই তার রোগ প্রতিরোধ করে সেরে উঠতে সক্ষম হবে। এ জন্য যে স্পঞ্জটি ব্যবহার করা হবে তা আধা সেন্টিমিটার ব্যাসের। এটি বিশেষ ওই প্রোটিনে ১০ মিনিটের মতো চুবিয়ে কানের ভেতরে প্রতিস্থাপন করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই স্পঞ্জ থেকে তরল নির্গত হয়ে কানের পর্দায় নতুন কোষ সৃষ্টিকে ত্বরান্বিত করতে শুরু করে। এভাবেই পর্দার ছিদ্র মেরামত হয়।
সূত্র- মেইল অনলাইন

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের...

Related Articles

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

রাজধানীতে ৫ দিনব্যাপী ঠোঁট-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প। ‘নতুন...

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ

মূল্য অনুমোদনের আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে আছে দেশীয় উৎপাদকদের তৈরি শত...

কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ

সংশোধিত মূল্যতালিকায় দেখা গেছে, বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম প্রায় ৩...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

26 May 2012

কানের পর্দার ছিদ্র বন্ধ করবে স্পঞ্জ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV