শিশুর কৃমিরোগ হলে প্রতিরোধে কি করবেন?

Share

শিশুর কৃমিরোগ হলে প্রতিরোধে কি করবেন?
শিশুর কৃমিরোগ হলে প্রতিরোধে কি করবেন?
॥ ই-হেলথ২৪ ডেস্ক ॥  কৃমিরোগ একটি জনস্বাস্থ্যজনিত সমস্যা। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে শিশুরাই সাধারণত কৃমিরোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। আমাদের দেশের শতকরা ৯০ জন শিশু কেঁচো কৃমিতে আক্রান্ত হয়ে থাকে।

কৃমি থাকলে শিশুর পেট ব্যথা, পেট ফাঁপা, পেট ফুলে ওঠা, পেট খারাপ, বদহজম, বমিভাব, ক্ষুধামন্দা ইত্যাদি নানা সমস্যা দেখা দিতে পারে। সবশেষে শিশু চরম অপুষ্টিতে ভুগতে থাকবে।

সে জন্য কৃমিরোগ প্রতিরোধে আমাদের কিছু নিয়ম মেনে চলা উচিত।

১) মল বা পায়খানা থেকেই কৃমিরোগ ছড়ায়। তাই আমাদের নিয়মিত পায়খানার জন্য ব্যবহৃত স্থানকে নির্দিষ্ট ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

২) মলত্যাগের পর অর্থাৎ পায়খানা থেকে বের হয়ে হাত সাবান বা ছাই দিয়ে ধুতে হবে।

৩) খাওয়ার আগে অবশ্যই হাত ভালো করে ধুয়ে নিতে হবে।

৪) যে কোনো খাবার তৈরি ও পরিবেশনের আগে হাত সাবান দিয়ে ধোয়া উচিত।

৫) ফলমূল ভালো করে ধুয়ে তারপর খাওয়া উচিত। শিশুদের হাতে পাকা কলা দিলে তা পানি দিয়ে ধুয়ে-মুছে তারপর দেয়া উচিত।

৬) সব ধরনের খাবারই ঢেকে রাখা উচিত। বাইরের খোলা খাবার খাওয়া ঠিক নয়।

৭) শিশুর হাত-পায়ের নখ কেটে রাখা উচিত।

৮) শিশুকে খালি পায়ে রাস্তায় বা বাইরে ঘোরাঘুরি ও খেলতে দেবেন না। তাতে কৃমি সংক্রমণ সহজেই হতে পারে।

৯) শিশুকে সব সময় গোসল করানো এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

১০) গরু-ছাগল বা যে কোনো ধরনের মাংস ভালোভাবে সেদ্ধ করে খেতে হবে।

১১) সব সময় ফোটানো পানি খেতে হবে।

১২) পরিবারের সবাইকে শিশুর সঙ্গে একটা করে কৃমির ওষুধ খাওয়াতে হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা...

Related Articles

বন্যায় নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি ও করণীয়

বাংলাদেশে বন্যা একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবছরই দেশের বিভিন্ন অঞ্চলে কোনো না...

খালি পেটে লিচু খেলে যে সমস্যা হতে পারে

গ্রীষ্মকালীন একটি রসালো ফল লিচু। মিষ্টি স্বাদের এই ফলটি ছোট বড় সবারই...

25 May 2012

শিশুর কৃমিরোগ হলে প্রতিরোধে কি করবেন?

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV