Share

ব্ল্যাক সল্ট বা বিট লবণ গোলাপি আভাযুক্ত। এর মধ্যে রয়েছে প্রচুর আয়রন, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম ক্লোরাইড। এ ছাড়া বিট লবণে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান।

ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে বিট লবণের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানানো হয়েছে। আসুন, এক ঝলকে বিট লবণের গুণাগুণ সম্পর্কে জেনে নিই—

অ্যাসিডিটি কমায়

বিট লবণ লিভারে পিত্ত উৎপাদনকে উদ্দীপিত করে এবং অ্যাসিডিটি ও ফোলাভাব নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। বিট লবণ গ্যাসের সমস্যা থেকে দূরে রাখে ও পেট ফাঁপা কমায়।

হজমে সহায়তা

যদি আপনার হজমের সমস্যা থাকে, তাহলে বিট লবণ খেতে পারেন। বিট লবণ হজমপ্রক্রিয়ার উন্নতি করে।

রক্ত সঞ্চালনে সহায়তা

বিট লবণ শরীরে রক্ত ​​সঞ্চালন নিশ্চিত করে। এ ছাড়া রক্ত ​​জমাট বাঁধা ও কোলেস্টেরলের সমস্যা হ্রাস করে।

চুলের যত্নে

বিট লবণে থাকা মিনারেলস চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এ ছাড়া চুল পড়া কমায়। খুশকি রোধেও সাহায্য করে।

ত্বকের যত্নে

ত্বকের জন্য ভীষণ উপকারী বিট লবণ। এর মধ্যে থাকে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। এটি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

02 February 2021

বিট লবণের উপকারিতা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV