জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

মানুষের আচরণেও প্রভাব ফেলে রং

Share

মানুষের ওপর রঙের প্রভাব নিয়ে প্রচলিত ধারণার অভাব নেই। যেমন বলা হয়, লাল রং সক্রিয় করে, নীল আস্থা জাগায় আর সবুজ দেয় আরাম। কিন্তু বিজ্ঞানের মানদণ্ড ব্যবহার করে রঙের প্রভাবের প্রমাণ পাওয়া কি সম্ভব? একাধিক বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে মানুষের আচরণের ওপর রঙের প্রভাবের বিষয়টি খোঁজা হচ্ছে।

মানুষেচোখ লাখ লাখ রং আলাদা করতে পারে। আসলে রং আমাদের ধরাছোঁয়ার বাইরে। রং সবার আগে আমাদের মনে জন্ম নেয়। তাই সাংস্কৃতিক পরিমণ্ডল অনুযায়ী রঙের প্রভাবে হেরফের হয়।

মনস্তাত্ত্বিক হাইকো হেশট বলেন, ‘একই ওয়াইন একবার একদল মানুষ লাল আলোর নিচে ও দ্বিতীয় দল সবুজ আলোর নিচে পান করেছে। দেখা গেছে, সবুজ আলোর নিচে পানকারীদের কাছে এর স্বাদ টক লেগেছে, একেবারেই পছন্দ হয়নি। অপরদিকে লাল আলোর নিচে পানকারীদের কাছে স্বাদ খুবই ভালো লেগেছে।

এমনকি ওয়াইনের জন্য বেশি অর্থ দিতেও তারা প্রস্তুত ছিল!’ খাবারের মধ্যে লাল রং পরিপূর্ণতার প্রতীক এবং স্বাদেরও উন্নতি ঘটায়। তবে লাল আলোও যে একই প্রভাব রাখতে পারে, এমনটা আগে জানা ছিল না।

মনস্তাত্ত্বিকরা বলছেন, রঙের প্রভাব পরিস্থিতির ওপর নির্ভর করে। স্বল্পমেয়াদি ভিত্তিতে রং আমাদের অনুভূতির ওপর প্রভাব দেখায়। ডয়চে ভেলে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

30 July 2019

মানুষের আচরণেও প্রভাব ফেলে রং

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV