স্বাস্থ্য সংবাদ

আজ আন্তর্জাতিক ন্যাশ দিবস

Share

ফাস্ট ফুডের দিকে ঝুঁকে পড়ছে মানুষ। দেশে গত কয়েক বছরে মানুষের খাদ্যাভ্যাসে এমন পরিবর্তন চোখে পড়ার মতো। রাজধানীর নামিদামি মার্কেট, আন্তর্জাতিক চেন রেস্টুরেন্ট থেকে শুরু করে অলিগলি, এমনকি দেশের শহরাঞ্চলে ফাস্ট ফুডের দোকান। অতি তৈলাক্ত, চর্বিযুক্ত ও অতিমাত্রায় লবণ ও বিটলবণ ব্যবহার করে নানা দেশি-বিদেশি রেসিপির খাবার পরিবেশন করে এ দোকানগুলো। আর এ খাবারের চাহিদাও ব্যাপক। মুখরোচক হওয়ায় এখন ঘরে ঘরে এসব ফাস্ট ফুড বানানোর প্রচলন শুরু হয়েছে।

বিশেষ করে শিশু ও নারীদের এসব খাবারের প্রতি ঝোঁক বেশি। আর এসব ফাস্ট ফুডই এখন ভয়ানক বিপদ বয়ে এনেছে বাংলাদেশের জন্য। লিভারের মারাত্মক সব রোগের ঝুঁকির জন্য বিশেষজ্ঞরা দায়ী করছেন এমন অস্বাস্থ্যকর খাদ্যকে। এসব অস্বাস্থ্যকর খাদ্য থেকে ফ্যাটি লিভার, লিভার সিরোসিস, এমনকি লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের তথ্য অনুসারে বাংলাদেশে ৩০ শতাংশ বা সাড়ে চার কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। এর চেয়েও আরো ভয়ের তথ্য হলো—এই ফ্যাটি লিভারে আক্রান্তদের মধ্যে ৩৬ থেকে ৫৪ শতাংশ মানুষ আক্রান্ত হয়ে পড়েছে অস্বাস্থ্যকর খাবারজনিত লিভারের রোগ বা নন-অ্যালকোহলিক স্টিয়েটোহেপাটাইটিসে (ন্যাশ)। রোগটির পরিচিতি নতুন হলেও বিশ্বব্যাপী এই ন্যাশ এখন মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে একইভাবে বিস্তার ঘটছে ন্যাশের। এমন পরিস্থিতির মধ্যেই আজ বিশ্বের অন্যান্য দেশের মতো পালিত হচ্ছে ‘ইন্টারন্যাশনাল ন্যাশ ডে-২০১৯’।

দেশের খ্যাতিমান লিভার রোগের বিশেষজ্ঞ ও বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মবিন খান বলেন, শিশু-কিশোর, মধ্যবয়সী ও নারীদের মধ্যে এ রোগের প্রাদুর্ভাব বেশি। ন্যাশ প্রাথমিকভাবে লিভার কোষে প্রদাহ শুরু করে। পরে লিভার সিরোসিসের দিকে এগোয়। এত দিন লিভার সিরোসিসের প্রধান কারণ হিসেবে হেপাটাইটিস বি, সি এবং অ্যালকোহলকে দায়ী করা হলেও এখন লিভার সিরোসিসের প্রধান কারণ হয়ে দেখা দিয়েছে এই ন্যাশ।

বাংলাদেশ ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভারের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল কালের কণ্ঠকে বলেন, ‘লিভারে অ্যালকোহলবিহীন চর্বির আধিক্যের কারণে ন্যাশ হয়ে থাকে। ন্যাশ আমাদের জন্য এখন বড় সর্বনাশ হয়ে এসেছে। এ থেকে বাঁচতে হলে সচেতনতার কোনো বিকল্প নেই। খাদ্যাভ্যাস পরির্বতন করতেই হবে। ফ্যাটি লিভার থেকে রক্ষায় তৈলাক্ত, চর্বিযুক্ত অতিমাত্রায় লবণ দিয়ে তৈরি খাবার পরিহার ছাড়া কোনো গতি নেই। লিভার সুস্থ রাখতে চাইলে ওজন ও স্থূলতাকেও নিয়ন্ত্রণ করতে হবে।’

বিশেষজ্ঞরা জানান, ন্যাশের চিকিৎসা নিয়েও কাজ চলছে। এ ছাড়া যারা ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত তাদের অতি সতর্ক থাকার মাধ্যমেও ন্যাশ নিয়ন্ত্রণ করা সম্ভব। দ্রুত ওজন কমিয়ে এবং স্বাস্থ্যসম্মত ওজন ও ডায়েটের মাধ্যমে ন্যাশ প্রতিরোধ করা সম্ভব। এ ছাড়া ডাক্তার ও ফার্মাসিউটিক্যালস কম্পানি এ রোগের চিকিৎসার আরো উদ্ভাবনীর জন্য চেষ্টা চালাচ্ছে। তারা এরই মধ্যে একটি ওষুধ নিয়ে পরীক্ষা করছে—আশা করা হচ্ছে ২০১৯ সালের মধ্যে এ ওষুধটি অনুমোদন পাবে। যদি কারো ডায়াবেটিস ও স্থূলতা থাকে, তাহলে সে ন্যাশের উচ্চ ঝুঁকিতে থাকে, কিন্তু ঘাবড়ানোর কারণ নেই। ডায়াবেটিস ডায়েট অনুসরণ করে ন্যাশের ঝুঁকি হ্রাস করা সম্ভব।

https://www.youtube.com/watch?v=25OECYvzWJI

বারডেমের অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, ‘আমাদের দেশে হেপাটাইটিস বি আক্রান্তের সংখ্যা ৪ থেকে ৭ শতাংশ, হেপাটাইটিস সি ১ শতাশং আর ন্যাশ ১২ থেকে ১৭ শতাংশ। বাংলাদেশেও লিভার ট্রান্সপ্লান্টের দ্বিতীয় কারণ ন্যাশ। আগামী ১৫ থেকে ২০ বছরে সারা বিশ্বে লিভার ট্রান্সপ্লান্টের প্রধান কারণই হবে ন্যাশ। লিভার সিরোসিসের ১২ থেকে ১৩ শতাংশের লিভার ক্যান্সার হয়। তবে ন্যাশ সিরোসিস রোগে ক্যান্সারটা অতি তাড়াতাড়ি আরম্ভ হয়। আর ন্যাশ সিরোসিসে লিভার ক্যান্সার হয় মাল্টিফ্যাকটরিয়াল।

আইসিডিডিআরবি সিনিয়র ডিরেক্টর (নিউট্রিশন অ্যান্ড ক্লিনিক্যাল সার্ভিসেস) ড. তাহমিদ আহম্মেদ বলেন, বাংলাদেশে নারীদের অতিরিক্ত ওজন ও স্থূলতার হার দ্রুত বেড়ে যাচ্ছে; যা ন্যাশ বিস্তারে বড় ভূমিকা রাখছে। বিশেষ করে ১৯৯৬ সালে দেশে অতিরিক্ত ওজনের নারী ছিল মাত্র ৩ শতাংশ। সেটা এখন দাঁড়িয়েছে ২৪ শতাংশে। এটা শুধু উচ্চবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণিতে নয়, যদি ঢাকার বস্তিগুলোতে যাওয়া যায়, তাহলেও দেখা যাবে অনেক মহিলাই অতিরিক্ত ওজনের। ওভারওয়েট, ডায়াবেটিস, হাইপারটেনশন, অবিসিটি সবই ন্যাশের ঝুঁকি বাড়ায়।

এদিকে আন্তর্জাতিক ন্যাশ দিবস উদ্যাপন উপলক্ষে গত সোমবার হেপাটোলজি সোসাইটি-বাংলাদেশ, ইনসেপ্টা ফার্মাসিটিউক্যালস লিমিটেড, কালের কণ্ঠ ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এ ছাড়া আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভারের আয়োজনে আরেকটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের...

Related Articles

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে “বাংলাদেশে...

রাজধানীতে ৫ দিনব্যাপী ঠোঁট-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশেষ চিকিৎসা ক্যাম্প। ‘নতুন...

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ

মূল্য অনুমোদনের আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে আছে দেশীয় উৎপাদকদের তৈরি শত...

কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ

সংশোধিত মূল্যতালিকায় দেখা গেছে, বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম প্রায় ৩...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

12 June 2019

আজ আন্তর্জাতিক ন্যাশ দিবস

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV