প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

রোগীরই হাতের চামড়া নিয়ে কৃত্রিম জিহ্বা বানাচ্ছে!

Share

কৃত্রিম জিহ্বা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। মূলত ক্যান্সার রোগীদের জন্য এটি তৈরি করা হয়েছে। আক্রান্ত রোগীর চামড়া দিয়েই এই কৃত্রিম অঙ্গটি বানানো হচ্ছে। নির্দিষ্টভাবে বললে, রোগীরই হাতের চামড়া নিয়ে পুনর্গঠন করা হচ্ছে জিহ্বার।

চিকিৎসকরা জানিয়েছেন, ডাক্তারি পরিভাষায় একে বলা হয় ফ্ল্যাপ। এই ফ্ল্যাপ তৈরি করেই জিহ্বার প্রতিস্থাপন করা হয়েছে। কলকাতার আরজিকর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগ গত দু’বছরে এমন সাতজন রোগীর কৃত্রিম জিভ তৈরি করেছেন বলে জানিয়েছেন।

সব মিলে চিকিৎসকরা জিহ্বা ও মুখগহ্বরের অন্যান্য অংশের ক্যান্সারে ১৫ জনের বাদ যাওয়া অঙ্গ নতুন করে তৈরি করেছেন। ফলে কথা বলা ও খাওয়া- দু’ক্ষেত্রেই সুবিধা হচ্ছে রোগীদের।

জিহ্বার ক্যান্সারের অন্যতম কারণ চুন, জর্দা, গুটখাসহ পানের অতিরিক্ত ব্যবহার। এছাড়াও যাদের দাঁতের সমস্যা রয়েছে, সেরকম রোগীদের দাঁতের ধারালো কোথাও বারবার ঘষা লাগাও জিহ্বার ক্যান্সারের কারণ।

চিকিৎসার পরিভাষায় একে বলা হয় ‘স্কোয়ামাস সেল কার্সিনোমা’। এছাড়া জিভ অত্যন্ত সচল অংশ বলে একবার ক্যানসার হলে, তা শুধু ওই অঙ্গে সীমাবদ্ধ থাকে না। দ্রুতগতিতে সেই ক্যান্সার ছড়িয়ে পড়ে দেহে। গলা থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত ছড়াতে পারে এই রোগ।

রোগীকে বাঁচাতে গিয়ে জিহ্বা ও ক্যান্সার আক্রান্ত অংশ বাদ দিতে হয়। এমন রোগীদের জন্যই কৃত্রিম জিভ তৈরিতে মন দিয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগ।

কলকাতার এই হাসপাতাল সূত্রে জানা গেছে, ক্যান্সার বিভাগের প্রধান ডা. রূপনারায়ণ ভট্টাচার্য, প্লাস্টিক সার্জন ডা. গৌরাঙ্গ দত্ত, অ্যানেস্থেসিওলজির প্রধান ডা. গৌতম চৌধুরী প্রমুখ চিকিৎসকরা যুক্ত রয়েছেন এই জিহ্বা পুনর্গঠনের অপারেশনে।

বিভাগীয় প্রধান রূপনারায়ন ভট্টাচার্য বলেন, এক্ষেত্রে কখনও রোগীর কবজির একটু উপরের বা বাহু বা ফোরআর্মের অংশ থেকে চামড়া নিয়ে ‘আর্মফ্ল্যাপ’ তৈরি করা হয়। সেই ফ্ল্যাপই লাগানো হয় ক্যান্সারে বাদ যাওয়া জিহ্বার জায়গায়। ডাক্তারি পরিভাষায় একে বলা হয় ‘রিকনস্ট্রাকশন অব টাঙ’।

এক প্রশ্নের উত্তরে চিকিৎসকরা জানিয়েছেন, গোলাপি জিভের জায়গায় হাতের চামড়ার অংশ প্রতিস্থাপিত করলেও কিছুদিন পর থেকেই পুনর্গঠিত জিভের রঙ লালচে হয়ে উঠে।

কলকাতার বিশিষ্ট প্লাস্টিক সার্জন এবং এসএসকেএম (পিজি) হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান ডা. বিজয় মজুমদার এই উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন।

আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শুদ্ধোধন বটব্যাল বলেন, বেশ কিছুদিন ধরে এই কাজ করছেন চিকিৎসকরা। তাদের সফলতায় পশ্চিমবঙ্গের চিকিৎসক মহল গর্বিত। মুখে ক্যান্সারে আক্রান্ত রোগীদের ২৫ থেকে ৩০ শতাংশই ‘স্কোয়ামাস সেল কার্সিনোমা’য় আক্রান্ত। এদের মধ্যে যাদের জিহ্বা বাদ যায়, তাদের জীবন হয়ে উঠে দুর্বিষহ। এক্ষেত্রে কৃত্রিম বা পুনর্গঠিত জিহবা নতুন জীবন দিচ্ছে বললেও ভুল হবে না।

চিকিৎসক রূপনারায়ণ ভট্টাচার্য অবশ্য জানিয়েছেন, এখনও পর্যন্ত কৃত্রিম স্বাদকোরক আবিষ্কার হয়নি পৃথিবীতে। ফলে নতুন জিভ পেলেও স্বাদ থেকে বঞ্চিত থাকবেন রোগীরা।

এই সফলতার পরেও চিকিৎসকরা জানিয়েছেন, ক্যান্সারের কারণের মধ্যে তামাক অন্যতম। সাধারণ মানুষকে তামাক থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন তারা।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

04 June 2019

রোগীরই হাতের চামড়া নিয়ে কৃত্রিম জিহ্বা বানাচ্ছে!

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV