স্বাস্থ্য সংবাদ

আপনার সন্তানশিশুরও ডায়াবেটিস!

Share
Share

জুভেনাইল ডায়াবেটিস মূলত শিশুদের ডায়াবেটিস। নবজাতক থেকে শুরু করে যেকোনো বয়সের শিশুর হতে পারে। দুই থেকে ১৮ বছর পর্যন্ত সময়সীমা নির্ধারিত হলেও ১০ থেকে ১৪ বছর বয়সী শিশুদের বেশি হয়।
জুভেনাইল ডায়াবেটিস দুই ধরনের হতে পারে। যেমন : টাইপ ওয়ান অর্থাৎ ইনসুলিননির্ভর ও টাইপ টু ইনসুলিন অনির্ভর। বাংলাদেশে ইনসুলিননির্ভরশীল আক্রান্ত শিশুর সংখ্যাই বেশি।

জুভেনাইল ডায়াবেটিসের লক্ষণ
– বারবার বাথরুম পায়।
– খুব পানির পিপাসা পায়।
– প্রচণ্ড খিদে পায়।
– কারণ ছাড়াই ওজন কমতে শুরু করে।
– ক্লান্তি, অবসাদ ও অবসন্নভাব।
– রাতে বিছানা ভেজায়।
– দেখতে অসুবিধা হয়।
– নিঃশ্বাস নিতে কষ্ট হয়।

যেসব কারণে হয়
– অগ্ন্যাশয়ের যেসব সেলে ইনসুলিন তৈরি হয়, সেসব সেল কিছু কিছু ক্ষতিকারক ভাইরাসের কারণে নষ্ট হয়ে গেলে ইনসুলিন তৈরি হতে পারে না। এ ধরনের শিশুর টাইপ ওয়ান জুভেনাইল ডায়াবেটিস হতে পারে। মামস্, রুবেলা, ককজেকি_এসব ভাইরাসের কারণে অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী সেল নষ্ট হয়ে যেতে পারে।
– শিশু জন্মের প্রথম ছয় মাস মায়ের দুধ না খেলে।
– পরিবারের কারো ডায়াবেটিস থাকলে।
– টাইপ টু জুভেনাইল ডায়াবেটিস সবচেয়ে বেশি হতে পারে পরিবেশ দূষণ থেকে।
– শিশুকে ছোটাছুটি করে খেলতে না দিয়ে কেবল আবদ্ধ করে রাখলে শিশু মুটিয়ে গিয়ে টাইপ টু জুভেনাইল ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে।
– শিশুকে সুষম খাদ্য বিশেষ করে শাকসবজিতে অভ্যস্ত না করলে। ফাস্টফুড, চকোলেট, চিপস, আইসক্রিম ইত্যাদিতে অভ্যস্ত শিশুর টাইপ টু জুভেনাইল ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকে।
কি কি সমস্যা হতে পারে
ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করতে পারলে রোগপ্রতিরোধ ব্যবস্থা নষ্ট হয়ে বিভিন্ন রোগ হতে পারে।
– ডায়াবিটিক রেটিনোপ্যাথি হতে পারে। শিশু অন্ধ পর্যন্ত হতে পারে।
– হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
– আলসার বা হজমের সমস্যা হতে পারে।
– কিডনি নষ্ট হয়ে যেতে পারে।

সমাধান
– কি কারণে অগ্ন্যাশয়ে ইনসুলিন সেল নষ্ট হয়ে যাচ্ছে, তা বের করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
– শিশুকে যথাসময়ে মামস্, রুবেলা, ককজেকি ইত্যাদি ভাইরাসের টিকা দিয়ে দিতে হবে।
– শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে।
– শিশুকে যতটা সম্ভব দূষিত পরিবেশ থেকে দূরে রাখতে হবে।
– শিশুকে যতটা সম্ভব সুষম খাদ্যে অভ্যস্ত করতে হবে।
– যাতে মুটিয়ে না যায় সে জন্য শিশুকে খেলাধুলায় অভ্যস্ত করাতে হবে।

ডা. বেদৌরা জাবীন
পেডিয়াট্রিক ডায়াবেটোলজিস্ট
চেঞ্জিং ডায়াবেটিস ইন চিলড্রেন প্রোগ্রাম, বারডেম কার্ডিয়াক

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে কিডনি রোগ সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত...

Related Articles

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে...

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ...

৬৬ শতাংশ যুবক জানেনই না শরীরে ডায়াবেটিস বহন করছেন

প্রথাগতভাবে ডায়াবেটিসকে প্রাপ্তবয়স্কদের রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন এটি শিশু, কিশোর...