হারবাল চিকিৎসা

বেনিনে ভেষজ চিকিৎসার জয়যাত্রা

Share
Share

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে অধিকাংশ মানুষই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে৷ কিন্তু কৃষি থেকে আসা অল্প আয় দিয়ে পরিবারের ভরণ পোষণ করা সম্ভব হয়না অনেকের পক্ষে ৷ তাই ভেষজ উদ্ভিদ উৎপাদনের দিকেও ঝুঁকেছেন কোনো কোনো কৃষক৷
বেনিনের পাহাড়ঘেষা ছোট্ট গ্রাম টোকোরোতে বসবাস করেন ১৪০০ মানুষ, যাদের বেশিরভাগই কৃষিজীবী৷ অসুখ বিসুখ হলে তাঁরা গ্রামের চিকিৎসকদের কাছেই ছুটে যান৷ টোকোরো গ্রামে ১২ জন চিকিৎসক রয়েছেন, যাঁরা ঐতিহ্যবাহী ভেষজ উদ্ভিদের মাধ্যমে চিকিৎসা করেন৷ বছর তিনেক আগে এক বেসরকারি সংস্থার উদ্যোগে বেনিনে ভেষজ চিকিৎসার ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে৷ এই সংস্থাটি বন জঙ্গল সুরক্ষার পাশাপাশি প্রায় লুপ্ত হয়ে যাওয়া ভেষজ উদ্ভিদ রক্ষারও ব্যবস্থা করেছে৷ তৈরি করেছে পরিকল্পিত বাগান৷ এ প্রসঙ্গে ভেষজ চিকিৎসক গেরা বুকো জানান, ‘‘সংস্থাটি এই ধরনের উদ্যোগ নেয়ার আগে থেকেই আমরা প্রাচীন পদ্ধতিতে চিকিৎসা করে আসছি৷ তবে এই সংস্থার কল্যাণে আমরা এখন সংঘবদ্ধ হয়ে যে কোনো রোগের চিকিৎসা করতে সক্ষম হচ্ছি৷” ভেষজ উদ্ভিদের বাগানটির আয়তন এক হেক্টরের মত৷ বাগানে লাগানো ৫০ জাতীয় উদ্ভিদ ও গাছগাছালির রয়েছে রোগ উপশমের গুণাগুণ৷ কোনো কোনোটিকে তো বলা যায় রীতিমত দুর্লভ বৃক্ষ৷ ভেষজ চিকিৎসক গেরা বুকো একটি গাছ দেখিয়ে বলেন: ‘‘এটি একটি কাকারা গাছ৷ বহু রোগ ভাল করার গুণ রয়েছে এটির৷ এই গাছের উপাদান হৃদরোগের নিরাময়ে সাহায্য করে, কাজে লাগে চোখের অসুখে, সাহায্য করে মানুষকে চাঙা করতে৷ এর নির্যাস দিয়ে আমি তো বারো ধরনের রোগ ভাল করতে পেরেছি৷”

সুপ্রাচীন কাল থেকে চলে আসা ধারণা ও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ১২ জন আয়ুর্বেদীয় বা ভেষজ চিকিৎসক এই সব রোগ নিরাময়কারী উদ্ভিদের চাষাবাদ করছেন৷ এক্ষেত্রে আধুনিক কৃষিবিদ্যা বা রাসায়নিক সারের প্রয়োজন হয়না তাঁদের৷ এই বাগানে শুধু এই সব চিকিৎসকেরই প্রবেশাধিকার আছে৷ গাছের শেকড়, ছালবাকল, ও লতাপাতা সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে তারা নানা রকম ওষুধ প্রস্তুত করেন৷ যে পদ্ধতিটা শুধুমাত্র তাদেরই জানা আছে৷ পিয়ের টোগননের বাবাও ছিলেন একজন ভেষজ চিকিৎসক৷

স্মৃতিচারণ করে বলেন পিয়ের বলেন, ‘‘তিনি আমাকে একটি গাছ দেখিয়ে বলেছিলেন, এই গাছের ৩৬ ধরনের অসুখ ভাল করার ক্ষমতা আছে৷ এই গাছের ছালে এক ধরনের অ্যান্টিবায়োটিকের মত গুণাগুণ আছে, যা সেদ্ধ করে ৫০ লক্ষ জীবাণু ধ্বংসকারী ওষুধ তৈরি করা সম্ভব৷ এর নির্যাস ম্যালেরিয়া ও যকৃতের অসুখে ওষুধ হিসাবে কাজ করে৷” এত গুণাগুণ সত্ত্বেও অ্যালোপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে কিছুটা সন্দেহের চোখে দেখা হয় ভেষজ চিকিৎসাকে৷ বেনিনের আয়ুর্বেদীয় চিকিৎসক সমিতির প্রধান আডাম আফো এ প্রসঙ্গে বলেন, ‘‘আমাদের উৎপাদন সামগ্রীতে সরকারি স্ট্যাম্পের প্রয়োজন হয়৷ অনেক রকম পরীক্ষা নিরীক্ষার বেড়াজাল পার হতে হয়৷ সরকারি অনুমোদন ছাড়া কোনো কিছুই সম্ভব নয়৷ এই অনুমোদনের জন্য অনেক দিন ধরে লড়াই করতে হচ্ছে আমাদের৷”

বেনিনবাসীদের অনেকেই ঐতিহ্যবাহী ভেষজ চিকিৎসাকে সাদর গ্রহণ করেছেন৷ আশেপাশের এলাকা থেকেও রোগমুক্তির জন্য অনেকে আসছেন টোকোরোর আয়ুর্বেদীয় চিকিৎসকদের কাছে৷ ১০ কিলোমিটার দূরের এক গ্রাম থেকে এসেছেন মায়মোনা ফোগি৷ তখন তাঁর শারীরিক অবস্থা খুব খারাপ ছিল৷ তিনি জানান,‘‘আমার সর্বাঙ্গ ব্যথা করছিল, পেট, কিডনি, স্নায়ু সবকিছুই৷ এ ছাড়া খুব ক্লান্ত লাগতো আমার৷ নানা হাসপাতাল ঘুরেও কোনো কাজ হয়নি৷ রেডিওতে এই ভেষজ ডাক্তারদের খবর জানতে পেরে ছয় সপ্তাহ আগে টোকোরোতে এসেছি আমি৷ এখন আমি সন্তুষ্ট৷ আমি আবার চলতে পারি, পানি তুলতে পারি৷ ১৫ বছরে ধরে কষ্ট ভোগ করেছি৷ সে জন্য টোকোরোতে আসতে পেরে আমি খুশি৷ এই ধরনের সমস্যা হলে সবাইকে সেখানে যেতে বলব৷”

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে বলেন, ‘আমাদের পরিবারে সবাই আগে মারা গেছে, তাই আমারও তাড়াতাড়ি যাওয়ার...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে কিডনি রোগ সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত...

Related Articles

ওজন কমাতে সহায়ক কফি? কিভাবে জানুন

কফি দেহে-মনে চনমনে ভাব আনার পাশাপাশি ক্ষুধাভাব কমিয়ে ওজন কমাতে সহায়তা করে।...

করোনার চিকিৎসায় ভেষজ ওষুধের অনুমোদন চীনের

এবার করোনার চিকিৎসায় চীনের ভেষজ ওষুধের অনুমোদন। দেশটি তিনটি ভেষজ ওষুধের অনুমোদন...

শিশুর সর্দি সারান ঘরোয়া উপায়ে

প্রায়ই শিশুরা সর্দি-কাশিতে ভোগে। এতে তাদের ঘুমের ব্যাঘাত হয়। কান্নাকাটি শুরু করে।...

এই জুস বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা

এই মহামারির কালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। বিভিন্ন ভাইরাস থেকে...

পুরুষত্বের সমস্যায় ঘরোয়া সমাধান

বর্তমান যুগে বেশিরভাগ পুরুষের মধ্যে একটা সমস্যা বেশ প্রকট হয়ে উঠছে তা...

ঘরোয়া দাওয়াই

ই-হেলথ২৪ ডেস্কআপনি কি দাঁতের ব্যথায় অস্থির? হজমের গোলমাল? এরকম সমস্যা সমাধানে হাতের...

মাথা খাটিয়ে মাথা ব্যথা দূর

ঘাড়ের উপর মাথা থাকলে ব্যথাতো হতেই পারে। আর একটু আধটু ব্যথার জন্য...

হাতের কাছে পাওয়া ফলের ঔষধি গুণ ও এর ব্যবহার

কথায় বলে ফলই বল। ফল খুবই উপকারী। ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা...