Share

কফি দেহে-মনে চনমনে ভাব আনার পাশাপাশি ক্ষুধাভাব কমিয়ে ওজন কমাতে সহায়তা করে। যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকের নিবন্ধিত পুষ্টিবিদ ক্যাথরিন জেরাটস্কি সম্প্রতি স্বাস্থ্যবিষয়ক একটি ব্লগে এরকমই তথ্য জানান।

ইটদিস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এই ব্লগের সূত্র ধরে আরও জানানো হয়, কফি ওজন কমানোর প্রচেষ্টাকে ইতিবাচকভাবে তড়ান্বিত করতে সহায়তা করে।

ক্ষুধা কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে কফি সহায়ক
যদিও ওজন কমাতে কম খাবার খাওয়াকে উৎসাহিত করা হয় না। তবে অতিরিক্ত ক্ষুধা বৃদ্ধি পেলে তা নিয়ন্ত্রণ করতে কফি পান করা যেতে পারে। জেরাটস্কির মতে, “ক্যাফেইন ক্ষুধাভাব কমায় এবং খাবার গ্রহণের পরিমাণ হ্রাস করতে সহায়তা করে।”

বিশ্রাম নেওয়ার সময়েও কফি ক্যালরি পোড়ায়
যারা নিয়মিত কাজ করেন তাদের মাঝে মধ্যে বিশ্রামের প্রয়োজন। দেহের ‘থার্মোজিনেসিস’ প্রক্রিয়ার ওপর কফি ভূমিকা রাখে যা দেহের বিপাক বাড়ায় ও চর্বি কমাতে সহায়তা করে। তাই বিশ্রামরত অবস্থাতেও ওজন কমাতে কফি সহায়তা করে।

ওজন কমাতে কফি প্রভাবক
জেরাটস্কির মতে ক্যাফেইন গ্রহণ ক্যালরি পোড়াতে প্রভাবক হিসেবে কাজ করে। ফলে ওজন কমানো সহজ হয়।

মনে রাখতে হবে কফির সঙ্গে চিনি, দুধ বা ক্রিম মিশিয়ে গ্রহণ করলে উল্টো ওজন বাড়ার সম্ভাবনা থাকে। তাই পান করতে হবে দুধ-চিনি ছাড়া কালো কফি।

তবে কফি খেয়ে ওজন কমাতে চাইলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

এছাড়াও সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা অনুসরণ করতে বিশেষজ্ঞের সহযোগিতা গ্রহণ করা উচিত সবসময়।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

জিন নয়, দীর্ঘায়ু নির্ধারণে বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস: গবেষণা

দীর্ঘজীবন অনেকেই ভাগ্য বা বংশগত জিনের ওপর নির্ভরশীল বলে মনে করেন। অনেকে...

29 July 2021

ওজন কমাতে সহায়ক কফি? কিভাবে জানুন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV