প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

আজ বিশ্ব জলাতঙ্ক দিবস

Share
বিশ্ব জলাতঙ্ক দিবস। প্রতীকী ছবি
Share

আজ ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস। জলাতঙ্ক নির্মূলে অগ্রগতি তুলে ধরতে এবং জলাতঙ্ক প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।

‘জলাতঙ্ক দূরীকরণ, সবাই মিলে করণীয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস। দিবসটি উদযাপনের অংশ হিসেবে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সরকারি পর্যায়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সচেতনতা সৃষ্টিতে বেসরকারি পর্যায়েও আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের।

মূলত জলাতঙ্ক বা র‌্যাবিস হচ্ছে র‌্যাবডোভিরিডি পরিবারের অন্তর্ভুক্ত একটি ভাইরাস।

এটি কুকুর, শেয়াল, বাদুর, বেজি প্রভৃতি উষ্ণ রক্তের প্রাণীদের মাঝে রোগ ছড়ায়। ভাইরাসটি আক্রান্ত প্রাণীর মস্তিষ্কে বংশবিস্তার করে এবং আক্রান্ত প্রাণীর লালা বা রক্ত দ্বারা কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষেও সংক্রমিত হয়। বিশ্বের প্রায় সব দেশে এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এই রোগের লক্ষণ প্রকাশ পেলে প্রাণীর মৃত্যু ঘটে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে জলাতঙ্কের কারণে প্রতি বছর বিশ্বের ১৫০টি দেশের প্রায় ৫৯ হাজার মানুষের মৃত্যু হয়। এর ৯৫ শতাংশ ঘটে এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে। তবে প্রাণীর কামড় বা আঁচড়ের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যাবস্থা নিলে রোগটি শতভাগ প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাইক্রোবায়োলজি ও ইম্যুনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সুলতান আহমেদ বলেন, ‘এই ভাইরাসটা রাস্তার কুকুর ও বন্য শিয়ালের (প্রায় ৫%) মাধ্যমে ছড়িয়ে থাকে।

তাছাড়া অধিকাংশ মানুষ ভ্যাকসিন নিচ্ছে না অপর্যাপ্ততার জন্য। এবং একটি সম্পূর্ণ ডোজের খরচ প্রায় চার হাজার টাকা। যার ফলশ্রুতিতে দরিদ্র মানুষ সম্পূর্ণ ডোজ নিতে পারে না।
এ ছাড়াও অনেক মানুষ আছে যারা এ বিষয়ে সচেতন না। তাই এর প্রতিরোধের জন্য রাস্তা ঘাটে যে কুকুরগুলো থাকে যেগুলোকে আমরা কমিউনিটি ডগ বলি এই কুকুরগুলোকে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায় থেকে জলাতঙ্কের ভ্যাকসিন দিতে হবে।

এদেরকে একটি নিয়ম নীতির আওতায় আনতে হবে। কমিউনিটি ডগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে বন্য শিয়ালের দ্বারা ভাইরাস ছড়ানোর হারও কমে যাবে।’
তিনি আরো বলেন, ‘ভাইরাসটির সুপ্তাবস্থা বছর পর্যন্ত থাকতে পারে। যার কারণে কোনো কবিরাজি চিকিৎসা নিলেও পরবর্তীতে ভাইরাসটি মানুষের শরীরে ক্ষতি করে থাকে।

যখন কাউকে কুকুর কামড়াবে তাকে যতদ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হতে হবে। শরীরের হাত বা পায়ে কামড়ালে সে ক্ষেত্রে র‌্যাবিস ভ্যাকসিন দিলে ভ্যাকসিন এর কার্যকারিতা শতভাগ থাকে। কিন্তু যদি মাথায় কামড়ায় সে ক্ষেত্রে অনেক সময় ভ্যাকসিন কাজ নাও করতে পারে। সর্বোপরি গণসচেতনতা বাড়াতে হবে।’

উল্লেখ্য, ১৮৮৫ সালে বিজ্ঞানী লুই পাস্তুর ও তার সহযোগীরা জোসেফ মেস্টার নামক নয় বছর বয়সী জলাতঙ্কে আক্রান্ত এক শিশুকে জলাতঙ্কের টিকা প্রয়োগ করে সফলতা পান। পরে এই টিকা বিশ্বব্যাপী স্বীকৃতি পায়। বিখ্যাত এই চিকিৎসা বিজ্ঞানী ১৮৯৫ সালের ২৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

জলাতঙ্কের টিকার আবিষ্কারক হিসেবে তাকে স্মরণীয় করে রাখতে এবং মানুষের মাঝে জলাতঙ্ক নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৭ সাল থেকে সারা বিশ্বে এই দিনটি জলাতঙ্ক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

২৮ সেপ্টেম্বর ২০২৫

আজ বিশ্ব জলাতঙ্ক দিবস

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV