প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

মেডিক্যাল কলেজগুলোতে ভাসকুলার সার্জন পদ সৃষ্টির দাবি

সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির মহাসচিব ডা. সাকলায়েন রাসেল, সভাপতি অধ্যাপক ডা. আবুল হাসান মুহম্মদ বাশার, ডা. বজলুল করিম ভূঁইয়া প্রমুখ।
Share

বাংলাদেশে প্রতিনিয়ত মানুষ কোনো না কোনোভাবে হাত-পা হারাচ্ছেন। হার্টের মত পায়েও ব্লক হয়, হাতেও ব্লক হয়। তবে কোনো কারণে হার্ট অথবা পায়ের রক্তনালী ৬ ঘণ্টার মত বন্ধ থাকলে এর মধ্যে যদি চিকিৎসা দেওয়া না হয় তাহলে ওই হাত বা পা কেটে ফেলতে হয়। অনেক মানুষ এই বিষয়টি জানেন না, ফলে নিজের অজান্তেই অপচিকিৎসার শিকার হয়ে প্রতিনিয়ত হাত অথবা পা হারাচ্ছেন অনেকে।

বাংলাদেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ দুর্ঘটনা। দুর্ঘটনায় পতিত হলে একজন রোগীকে সেবার জন্য যে সমস্ত জরুরি চিকিৎসক প্রয়োজন হয় তার মধ্যে একজন হচ্ছেন ভাসকুলার সার্জন। কিন্তু বাংলাদেশে ভাসকুলার সার্জন এর সংখ্যা খুবই কম। সারাদেশে ভাসকুলার সার্জনদের পদ-পদবির সৃষ্টি না করায় বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভাসকুলার সার্জনদের কাজ করার সুযোগ নেই। ফলে সেসব স্থানে কেউ দুর্ঘটনায় পড়লে সুচিকিৎসা নিশ্চিত করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তাই দেশের সব মেডিকেল কলেজে ভাসকুলার সার্জন পদ সৃষ্টি এখন বড় দাবি।

শনিবার (২ নভেম্বর) প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ভাসকুলার সোসাইটির উদ্যোগে আয়োজিত জাতীয় রক্তনালি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন সংগঠনটির মহাসচিব ডা. সাকলায়েন রাসেল।

বাংলাদেশ ভাসকুলার সোসাইটির মহাসচিব ডা. সাকলায়েন রাসেল বলেন, বাংলাদেশের বড় বড় হাসপাতালগুলোতে ভাসকুলার সার্জন নেই। সারাদেশে ভাসকুলার সার্জনদেরকে ছড়িয়ে দিতে হবে। সারাদেশে সেবা প্রদান করার জন্য অনেক ভাসকুলার সার্জন আছেন। কিন্তু সরকারের কাছে পদ নেই। পদ না থাকার কারণ হলো, আমরা পদ সৃষ্টি করতে পারছি না। দেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে যদি ভাসকুলার সার্জনদেরকে পদায়ন করা যায় একজন রোগী দ্রুত গিয়ে সেখানে সেবা নিতে পারবেন।

সরকারের কাছে আমরা আবেদন করতে চাই ভাসকুলার সার্জনের পদ সৃষ্টি করে আপনারা দ্রুত রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করুন। এছাড়া যতগুলো পঙ্গু হাসপাতাল রয়েছে আমরা সেখানে একজন করে ভাসকুলার সার্জনের পদায়ন নিশ্চিত করতে চাই।

তিনি আরও বলেন, এশিয়া মহাদেশে এই মুহূর্তে ডায়াবেটিস অন্যতম একটি মহামারি আকার ধারন করেছে, ডায়াবেটিসের জটিলতায়ও প্রতিনিয়ত আমরা হাত পা হারাচ্ছি। এর বাইরেও নানা কারণে হাত-পা হারানোর ঘটনা ঘটছে। আমেরিকার রিপোর্ট অনুযায়ী সেখানে প্রতি ৩০ সেকেন্ডে একজন মানুষ পা হারায়। এশিয়ায় নির্দিষ্ট কোনো জরিপ না করা হলেও আমরা ধরেই নিতে পারি এই হার তুলনামূলকভাবে আরো বেশি।
এ অবস্থায় আমরা মানুষকে সচেতন করতে চাই, তাদেরকে বলতে চাই আপনি ধূমপান থেকে দূরে থাকুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, হঠাৎ করে হাত পা ঠান্ডা হয়ে তীব্র ব্যথা হলে দ্রুত একজন ভাসকুলার সার্জনের পরামর্শ নিন। পায়ে কোনো কারণে ঘা হলে, ইনফেকশন হলে সেটি যদি দ্রুত না সারে সেক্ষেত্রে অবশ্যই একজন ভাসকুলার সার্জনের পরামর্শ নেবেন। একজন মানুষের পায়ে গ্যাংগ্রিন হলে, বা ঘা হলে সেই আঙ্গুলটি বা পাটি কেটে ফেলার আগে ভাসকুলার সার্জনের পরামর্শ নেওয়া জরুরি। এমনকি হজ্জে যাওয়ার পূর্বেও একজন মানুষের পায়ের চেকাপ করাটা জরুরি।

তিনি বলেন, একজন ডায়াবেটিস আক্রান্ত মানুষ অবশ্যই প্রতি ৬ মাস অন্তর অন্তর এবং একজন সাধারণ মানুষ ৩০ বছর পেরিয়ে গেলে অবশ্যই প্রতি বছর একবার করে তার পায়ের চেকাপ করাবেন। একজন মানুষের পা কেটে ফেললে আগামী ৫ বছরের মধ্যে তার মৃত্যুর ঝুঁকি প্রায় ৫০ ভাগ। কারো কারো ক্ষেত্রে এই হারটা আরো বেশি। এমতাবস্থায় আমাদের হাত এবং পায়ের সুস্থতা অত্যন্ত জরুরি। আমাদের হাত এবং পাগুলো সুস্থ না থাকলে পুরো দেহ অচল হয়ে যেতে বাধ্য, এমনকি আমাদের জীবন ও বিপন্ন হয়ে যেতে বাধ্য। তাই আমরা স্লোগান নির্ধারণ করেছি আপনার হাত এবং পা কে রক্ষা করুন তাহলে আপনার জীবন বাঁচবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ভাসকুলার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবুল হাসান মুহম্মদ বাশার, ডা. বজলুল করিম ভূঁইয়া প্রমুখ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

03 November 2024

মেডিক্যাল কলেজগুলোতে ভাসকুলার সার্জন পদ সৃষ্টির দাবি

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV