৭ বছর পর হচ্ছে বিএমএ নির্বাচন, কমিশন গঠন

Share

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় কমিটির নির্বাচন আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে বিএমএ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে হিসাবে সাত বছর পর ফের নির্বাচন হতে যাচ্ছে।

বিএমএর মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএমএ কেন্দ্রীয় কাউন্সিল সভার আলোচ্যসূচি-৪ ও ৫ এর সিদ্ধান্ত ও গঠনতন্ত্রের উপধারা ২১.১, ২১.২ অনুযায়ী বিএমএর কেন্দ্রীয় কাউন্সিল ও নির্বাচন আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এতে উল্লেখ করা হয়, নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্যের কমিশন গঠিত হয়েছে। কমিশনে সভাপতি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. শাহ মনির হোসেন এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক পরিচালক ডা. মো. বেলাল হোসেন।

এছাড়া সদস্য হিসেবে আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক (এমসিএইচ) ডা. জাফর আহমেদ হাকিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. জসিম উদ্দিন খান ও বিএমআরসি সাবেক পরিচালক ডা. মো. রুহুল আমীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন পরিচালনা ও নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ঢাকার দুই সিটিতে টিকা দেওয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এই দুই সিটিতে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া গেলে হাম রোগ নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন...

Related Articles

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

20 February 2024

৭ বছর পর হচ্ছে বিএমএ নির্বাচন, কমিশন গঠন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV