স্বাস্থ্য সংবাদ

টেলিভিশন বিতর্ক: ঢাবিকে হারিয়ে বিজয়ী এসএসএমসির শিক্ষার্থীরা

Share
বিতর্কে বিজয়ী হওয়ার এসএসএমসির সহকারী অধ্যাপক ডা. ডালিয়া সুলতানার সঙ্গে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
Share

জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় যুক্তি উপস্থাপন ও কথার লড়াইয়ে বিজয়ী হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) রুমানা ছাত্রী নিবাসের শিক্ষার্থীরা।

শনিবার (৪ মে) রাজধানীর রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনে অনুষ্ঠিত বিতর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলকে হারিয়ে তারা বিজয় অর্জন করেন। বিতর্কের বিষয় ছিল—‘অর্থনৈতিক অস্বচ্ছলতাই বিবাহ বিচ্ছেদের মূল কারণ’।

অংশগ্রহণকারী বিতার্কিকরা হলেন—এসএসএমসির ৪৭তম ব্যাচের শিক্ষার্থী তমা দেবী ও মেহজাবিন হোসেন মেধা, ৪৮তম ব্যাচের নাজনীন নাহার নীমা, ৫১তম ব্যাচের ইসরাত জাহান, রেশমা রহমান, লিপা আক্তার ও সামাহা আহমেদ। তাঁরা সবাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সদস্য।

প্রতিযোগিতায় বিজয় লাভ করায় শিক্ষার্থীরা এসএসএমসির অধ্যাপক ডা. সুদীপ দাশ গুপ্ত ও এসএসএমসির সহকারী অধ্যাপক ডা. ডালিয়া সুলতানার প্রতি কৃতজ্ঞতা জানান। প্রতিযোগিতায় সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি স্নিগ্ধা কবির এবং সাধারণ সম্পাদক তন্ময় দাস।

Share

Don't Miss

বিরোধীদলীয় নেতার সাথে এনডিএফের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় নেতারা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা...

সংসদে বিএনপির ১০ ও জামায়াতের ৪ চিকিৎসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ১৩ জন চিকিৎসক লড়েছিলেন। তাদের মধ্যে ১০ জন বিজয়ী হয়েছেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী...

Related Articles

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বাড়ছে!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

ডেন্টাল হেলথ সোসাইটির পক্ষ থেকে নতুন মহাপরিচালককে ফুলের শুভেচ্ছা

বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত...