প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

৯৬ দিন পর করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

Share
গত এক সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় সংক্রমণ ২২২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
Share

দীর্ঘ ৯৬ দিন পর করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ। এর আগে সর্বশেষ গত বছরের ৯ ডিসেম্বর দেশে করোনায় দিন দেখে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২১৭ জন। শনাক্তের হার ১ দশমিক শূন্য ৫৪ শতাংশ। করোনায় দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১২ জনের।

২০২০ সালের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম প্রাণহানির পর কয়েকদিন দেশ মৃত্যুহীন ছিল। কিন্তু ওই বছরের ৪ এপ্রিল দুজনের মৃত্যুর মধ্য দিয়ে যে শোকের মিছিল শুরু হয়, তা আর থামেনি। শেষ পর্যন্ত এক বছর সাত মাস ১৬ দিন পর ২০২১ সালের ২০ নভেম্বর মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ।

এরপর করোনার প্রকোপ কমে যায় দেশে। কিন্তু আবারও নেমে আসে করোনার ভয়াল থাবা। বাড়তে তাকে মৃত্যু ও শনাক্ত। প্রতিদিন করোনায় প্রাণহানি ঘটে করোনায়। এরপর আবার গত ৯ ডিসেম্বর করোনায় কারো মৃত্যু হয়নি। তবে মৃত্যুশূন্য দিনের সংখ্যা বাড়ে না।ৎ

আবার বাড়তে থাকে মৃত্যুর মিছিল। করোনার নতুন ধরন ওমিক্রন আঘাত হানে বিশ্বে। বাংলাদেশেও নতুন ধরনের ব্যাপক প্রভাব পড়ে। বাড়তে থাকে দৈনিক মৃত্যু ও শনাক্ত। এরপর দীর্ঘ ৯৬ দিস পর আবার মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় ৮৭৮টি পরীক্ষাগারে ১৪ হাজার ৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৪৯ জনের নমুনা। করোনার শুরু থেকে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৪৫৩ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৫৪ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন এক হাজার ৬০০ জন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জনে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম একজনের করোনা শনাক্ত ঞয়। আর দেশে করোনায় প্রথম প্রাণহানি ঘটে ওই বছরের ১৮ মার্চ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক...

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধে সর্বোচ্চ চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতি রোধ করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...

১৬ মার্চ ২০২২

৯৬ দিন পর করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV