জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিতসাক্ষাৎকার

‘হেপাটাইটিস নির্মূলে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে’

Share
Share

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরামর্শকও। হেপাটাইটিস রোগের নানা দিক নিয়ে তিনি কথা বলেছেন-

বাংলাদেশে হেপাটাইটিস আক্রান্তের সংখ্যা কেমন? কোন জনগোষ্ঠী এই রোগে আক্রান্ত হয় বেশি? হেপাটাইটিসের কোন ধরন আমাদের দেশে বেশি দেখা যায়?
মামুন আল মাহতাব: বাংলাদেশে লিভারের খারাপ রোগগুলো, অর্থাৎ লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের প্রধান কারণ হেপাটাইটিস বি এবং সি ভাইরাস। এ দেশে ৭০ ভাগের বেশি লিভার সিরোসিস আর লিভার ক্যানসারের জন্য দায়ী হচ্ছে এ দুটি ভাইরাস। এদের মধ্যে হেপাটাইটিস বি একধাপ এগিয়ে। এ ভাইরাস ৬০ শতাংশের বেশি লিভার সিরোসিস আর লিভার ক্যানসারের কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় সাড়ে ৫ শতাংশ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমিত। হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দশমিক ৮ শতাংশ। সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মেডিসিন বিভাগগুলোতে প্রতিবছর ভর্তি রোগীর ১২ শতাংশ লিভার রোগে আক্রান্ত। যেকোনো বয়সের মানুষই হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত হতে পারে। সফল টিকাকরণের মাধ্যমে এই অঞ্চলের গুটিকয় দেশের মধ্যে বাংলাদেশও পাঁচ বছর বয়সীদের মধ্যে হেপাটাইটিস বির প্রাদুর্ভাব ১ শতাংশের নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছে।

হেপাটাইটিসের ঝুঁকি কমানোর ক্ষেত্রে কোন বিষয়গুলোর দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন?
মামুন আল মাহতাব:
হেপাটাইটিস বি এবং সি হচ্ছে রক্তবাহিত ভাইরাস। এরা ছড়ায় শরীরে দূষিত রক্ত গ্রহণের মাধ্যমে। দূষিত কোনো সুই, রেজার, ক্ষুর, ব্লেড ইত্যাদির মাধ্যমে ভাইরাস দুটো ছড়াতে পারে। হেপাটাইটিস বি এবং সি প্রতিরোধে তাই জোর দিতে হবে নিরাপদ রক্ত সঞ্চালনের ওপর। এটি রোধে যে আইন আছে, তার কঠোর প্রয়োগ নিশ্চিত করা দরকার। ব্যবহৃত সুইয়ের পুনর্ব্যবহার প্রতিরোধ নিশ্চিত করাটাও জরুরি।

দেশে হেপাটাইটিসের চিকিৎসা পরিষেবা কেমন আছে? প্রান্তিক মানুষের জন্য কী ধরনের ব্যবস্থা আছে?
মামুন আল মাহতাব:
হেপাটাইটিস বি এবং সি সত্যি সত্যি যদি নির্মূল করতে হয়, তাহলে দরকার আক্রান্ত ব্যক্তিদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা। এ ক্ষেত্রে আমাদের প্রস্তুতিতে এখনো যথেষ্ট ঘাটতি আছে। তবে আমরা এগিয়েছিও অনেকটা পথ। ২০০৯ সালে বিএসএমএমইউর বাইরে শুধু ঢাকা মেডিকেল কলেজে হেপাটোলজির সহকারী অধ্যাপকের একটিমাত্র শূন্যপদ ছিল। এখন তা বেড়ে ৩০ ছুঁই ছুঁই। দেশের প্রায় ২০টি সরকারি মেডিকেল কলেজসহ একাধিক বেসরকারি মেডিকেল কলেজে লিভার বিশেষজ্ঞ আছেন। সারা দেশে শতাধিক লিভার বিশেষজ্ঞ আছেন।

দেশেই এখন লিভার ফেইলিওরের জন্য প্লাজমা এক্সচেঞ্জ, লিভার ডায়ালাইসিসসহ বেশ কিছু ব্যবস্থা আছে। এখন আমাদের হাতে শতাধিক পিসিআর ল্যাব আছে। কোভিড নিয়ন্ত্রণে এলে পিসিআর ল্যাবগুলোকেই হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের ডিএনএ এবং আরএনএ নির্ণয়ের কাজে লাগাতে পারব।

বর্তমান সময়ে করোনা ছাড়া অন্য রোগগুলো কি উপেক্ষিত হচ্ছে? করোনা পরিস্থিতিতে হেপাটাইটিসের ক্ষেত্রে কি ঝুঁকি তৈরি করছে?
মামুন আল মাহতাব:
করোনাকালে অন্যান্য নন-কোভিড রোগগুলোর মতো হেপাটাইটিসের চিকিৎসাও মারাত্মকভাবেœব্যাহত হচ্ছে। টিকা সংরক্ষণ ও ব্যবস্থাপনা কোভিডকেন্দ্রিক হয়ে পড়ায় তার কিছুটা প্রভাব চলমান টিকাদান কর্মসূচিতে পড়বে। আমরা কোভিডের সঙ্গে খাপ খাইয়ে আমাদের জীবনযাত্রাকে আস্তে আস্তে মানিয়ে নিচ্ছি। তেমনি একইভাবে হেপাটাইটিসসহ বিভিন্ন নন-কোভিড চিকিৎসাসেবাকে ধীরে ধীরে স্বাভাবিক করতে হবে। কারণ, একসময় যে হেপাটাইটিস বি বা সি বা অন্য কোনো নন-কোভিড ভাইরাস আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না, এ কথা হলফ করে বলা যায় না।

হেপাটাইটিসের টিকার সম্প্রসারণ কতটা দরকার? বর্তমানে দেশে টিকার যে অবস্থা তা কি পর্যাপ্ত? যদি না হয়, তাহলে কী করা উচিত?
মামুন আল মাহতাব:
১৬ বছরের বেশি বয়সীদের জন্য টিকাদান এবং যাঁরা ইপিআই কর্মসূচিতে হেপাটাইটিস বির টিকা নানা কারণে নিতে পারেননি, তাঁদের জন্য টিকার ব্যবস্থা দরকার। এই টিকাকেও সরকারিভাবে বিনা মূল্যে সব নাগরিককে দেওয়া যায় কি না, তা নিয়ে ভাবতে হবে। যে দেশ তার ৮০ ভাগ নাগরিককে বিনা মূল্যে কোভিডের টিকা দিতে পারে, তার জন্য এটি কোনো বড় বিষয় হতে পারে না। বিশেষ করে দেশেই যখন একাধিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি এরই মধ্যে হেপাটাইটিস বির টিকা উৎপাদন করছে।

যতটুকেু জেনেছি কারাগারে থাকা ব্যক্তি, সমকামী মাদকসেবীদের মাধ্যমে এটি ছড়াতে পারে বলে ধারণা করা হয়। এ ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া যায়?
মামুন আল মাহতাব:
যেসব জনগোষ্ঠীর মধ্যে হেপাটাইটিস বি এবং সির সংক্রমণের শঙ্কা বেশি, তাদের অন্যতম হচ্ছেন কারাবন্দী, সমকামী এবং মাদকসেবীরা। তাদের মধ্যে অনিয়ন্ত্রিত যৌনাচার ও মাদক গ্রহণে একই সুইয়ের বারবার ব্যবহারের প্রবণতা আছে। এই ধরনের উচ্চ ঝুঁকির জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা সৃষ্টির ওপর জোর দিতে হবে।

অন্য রোগের তুলনায় হেপাটাইটিস নিয়ে আলোচনা কম। এর প্রচারে কী ভূমিকা নেওয়া যায়?
মামুন আল মাহতাব:
শুধু বাংলাদেশেই প্রতিবছর লিভার রোগে আক্রান্ত হয়ে মারা যান ২০ হাজারের বেশি মানুষ। এটি কোভিডে মৃত্যুর সংখ্যার চেয়ে বেশি। অন্যান্য অনেক রোগের তুলনায় হেপাটাইটিস বি ও সি নিয়ে প্রচার নেই বললেই চলে। হেপাটাইটিস বি বা সি সম্বন্ধে জনসচেতনতা গড়ে তোলায় সরকার, লিভার বিশেষজ্ঞ, লিভার রোগী, সিভিল সোসাইটি এবং সর্বোপরি গণমাধ্যমের গুরুত্ব অপরিসীম।

আপনাকে ধন্যবাদ।
মামুন আল মাহতাব:ধন্যবাদ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

কর্মক্ষেত্রের মানসিক চাপে বছরে ৮ লাখ ৪০ হাজার মৃত্যু: আইএলও

কর্মক্ষেত্রের দুর্বলভাবে পরিকল্পিত ও অদক্ষ ব্যবস্থাপনার কারণে সৃষ্ট মনঃসামাজিক সংকটে প্রতিবছর বিশ্বে...

প্রবীণদের পুষ্টি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক...

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের স্বাস্থ্য খাতে সম্পদের সীমাবদ্ধতার...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

২৮ জুলাই ২০২১

'হেপাটাইটিস নির্মূলে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে'

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV