জেনে রাখুন, সুস্থ থাকুননির্বাচিত

বিশ্ব হেপাটাইটিস দিবসে হোক ব্যক্তিগত সচেতনতা

Share
Share

“হেপাটাইটিস অপেক্ষা করতে পারে না” জনগণকে সচেতন করতে চমৎকার এই প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস। বেসরকারি পরিসংখ্যান বলে হেপাটাইটিস থেকে লিভারের জটিলতায় প্রতি বছর প্রায় ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। আমাদের দেশে হেপাটাইটিস প্রতিরোধে সচেতন না হলে ভয়াবহ এ রোগের কবলে যে কেউ পড়তে পারে।

২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস প্রতিরোধ ও নির্মূলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশকিছু লক্ষ্য নির্ধারণ করেছে, পর্যাপ্ত প্রচারের মাধ্যমে সচেতনতা সৃষ্টি এখন বড় লক্ষ্য ।

ডা: মো: আসাফুজ্জোহা রাজ

হেপাটাইটিস কি?
হেপাটাইটিস হচ্ছে লিভারের প্রদাহ, চিকিৎসা বিজ্ঞানে ৫ ধরনের ভাইরাস জনিত হেপাটাইটিস রয়েছে, এ থেকে ই। হেপাটাইটিস এ এবং ই স্বল্পমেয়াদী ও অপেক্ষাকৃত কম ক্ষতিকর হলেও প্রাণঘাতী হচ্ছে হেপাটাইটিস বি এবং সি এর সংক্রমণ। উদ্বেকের বিষয় হচ্ছে বি এবং সি বহনকারীর ১০ জনের ৯ জন জানেনা যে তারা এই নিরব ঘাতক বহন করছে ও অন্যদের ছড়াচ্ছে, যখন শণাক্ত হয় তখন চিকিৎসা পদ্ধতি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

আরও শংকার বিষয় হলো রোগের বিস্তার না ঘটা পর্যন্ত বেশির ভাগ ক্ষেত্রেই কোনও নির্দিষ্ট লক্ষণ ধরা পড়ে না, আর তাই ধারনা করা হয় দেশে প্রায় এক কোটির বেশী মানুষ এ রোগে আক্রান্ত। রোগের মাত্রা বাড়লে শরীর দুর্বল, বমি বমি ভাব, পেটব্যথা, শরীর হলুদ বর্ণ ধারণ করা এবং হলুদ প্রস্রাবের মতো উপসর্গ দেখা দিতে পারে, পরবর্তিতে জটিলতা  ভয়ংকর হয়ে  সিরোসিস বা ক্যান্সারে মৃত্যুর দিকে নিয়ে যায়। বেশীরভাগ ক্রনিক হলেও একিউট হেপাটাইটিস রোগীর সংখ্যাও কম নয় ।

কিভাবে ছড়ায় :
হেপাটাইটিস এ এবং ই ভাইরাস খাদ্য ও পানির মাধ্যমে ছড়ায়, যেখান থেকে জন্ডিস হয় ও চিকিৎসকের পরামর্শে সহজেই সুস্হ্য হওয়া যায়।

কিন্তু জটিল হেপাটাইটিস বি ও সি ভাইরাস মূলত দূষিত রক্তের মাধ্যমে ছড়ায়, এ ছাড়া শিরাপথে মাদক সেবন, অনিরাপদ অস্ত্রোপচার, কান-নাক ফোঁড়ানো, খতনা ও উলকি বা ট্যাটু আঁকার কাজে অনিরাপদ যন্ত্রপাতির ব্যবহার, কিডনি বিকল হওয়া রোগীর ডায়ালাইসিস করানোর সময়, সেলুন, অনিরাপদ ও অরক্ষিত যৌন মিলন, আক্রান্ত গর্ভবতী থেকে গর্ভজাত শিশুর এরোগে আক্রান্তের সম্ভাবনা প্রায় শতভাগ, একই টুথব্রাশ, শেভিং রেজার, ব্লেড একাধিক ব্যক্তি ব্যবহার অন্যতম।

দাঁতের চিকিৎসায় অনিরাপদ যন্ত্রপাতির ব্যবহার, যেমনটি দেখা যায় অবৈধ ভুয়া চিকিৎসকদের দ্বারা, জীবাণু মুক্ত করনের সঠিক পদ্ধতি না জেনে চিকিৎসা প্রদানের দুঃসাহস থেকে হেপাটাইটিস সহ সংক্রমিত রোগ ছড়াতে পারে। অন্যদিকে রোগীর ব্যবহৃত যন্ত্রাপাতি দ্বারা অসাবধনতা বশত: চিকিৎসক বা সহকারীদের কোথাও কেঁটে গেলেও একই অবস্হা হতে পারে।

সতর্কতা : 
হেপাটাইটিস চিকিৎসার বিভিন্ন চমকপ্রদ বিজ্ঞাপনে অবৈজ্ঞানিক পথে অপচিকিৎসার স্বিকার হয়ে জীবন হারানোর সংখ্যা কিন্তু নিছক কম নয়, আবার ঝাড় ফুঁ তেও অনেকে বিশ্বাসী। হেপাটোলজিস্ট চিকিৎসকগণ বলেন হেপাটাইটিস বি অনিরাময় যোগ্য তবে সঠিক সময়ে রোগ শণাক্ত হলে সেটা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্হা আছে। রক্ত পরীক্ষার মাধ্যমে এ রোগ শণাক্ত হয় ও সঠিক সময়ে সঠিক চিকিৎসক দ্বারা চিকিৎসা পেলে সম্ভাব্য জটিলতা এড়ানো সম্ভব। আমাদের দেশে এখন লিভারের চিকিৎসা অনেকটাই অধূনিক। এ রোগ প্রতিরোধে ভ্যাকসিন পাওয়া যায়, চিকিক্টসকের পরামর্শে গ্রহণ করা যেতে পারে। ব্যক্তিগত সচেতনতা পারে নীরব ঘাতক হেপাটাইটিসকে নিয়ন্ত্রণ করতে।

ডা: মো: আসাফুজ্জোহা রাজ 
প্রতিষ্ঠাতা, রাজ ডেন্টাল সেন্টার, কলাবাগান, ঢাকা।
মোবাইল: ০১৯১১৩৮৭২৯১

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

28 July 2021

বিশ্ব হেপাটাইটিস দিবসে হোক ব্যক্তিগত সচেতনতা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV