প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ার আশঙ্কা

ডেঙ্গুতে নতুন রোগী নেই
Share

করোনা মহামারির মধ্যে রাজধানীসহ সারাদেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকাতেই নতুন করে ৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের মধ্যে জুলাই মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এসব রোগীর ৯৯ শতাংশই ঢাকার।

করোনা প্রতিরোধে দুই সপ্তাহের লকডাউনে সবকিছু বন্ধ থাকার অজুহাতে খোলা জায়গা ও নির্মাণাধীন স্থাপনায় কীটনাশক ছেটানো না হলে আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার কথা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার।

তিনি বলেন, ‘জুনের শুরুতে আমরা দেখেছি, এডিস মশার ঘনত্ব অনেক বেশি। সেই অনুযায়ী জুলাই মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার কথা বলা হয়েছিল, বেড়েছেও। এ সংখ্যা আগস্ট ও সেপ্টেম্বর মাসে আরও বাড়বে।’

ড. কবিরুল বাশার আরও বলেন, ‘লকডাউনে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ না হওয়ায় সেগুলো মশার প্রজননস্থল হিসেবে কাজ করায় আগামী মাসে রোগী আরও বাড়বে।

খোলা যায়গা, বাসার ছাদ ও নির্মাণাধীন স্থাপনায় কীটনাশক ছেটানো ও জরুরি পদক্ষেপ না নিলে ডেঙ্গু রোগী নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’

এদিকে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৩৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ঢাকাতেই আছেন ৩৮৭ জন, আর বাকি তিনজন ঢাকার বাইরে অন্য বিভাগে। ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত ১ হাজার ৪৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ হাজার ৭৭ জন।

এদিকে, এখন পর্যন্ত ডেঙ্গুতে তিন জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

Related Articles

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

24 July 2021

আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ার আশঙ্কা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV